POCO M8x 5G আসছে ভারতে! প্রথম ঝলকেই নজর কাড়ল ডুয়াল ক্যামেরা ও গোল্ডেন ডিজাইন

-

Xiaomi-এর সাব-ব্র্যান্ড POCO ভারতে চলতি মাসের শুরুতেই M-Series-এর POCO M8 Power লঞ্চ করেছে। এবার এই সিরিজে আরও একটি নতুন স্মার্টফোন যোগ করতে চলেছে সংস্থা। POCO ইতিমধ্যেই POCO M8x 5G-এর ভারতে আসার বিষয়টি টিজ করেছে এবং ফোনটির জন্য একটি ডেডিকেটেড মাইক্রোসাইটও চালু করা হয়েছে। সেখানে ফোনটির ডিজাইনের কিছু ঝলক দেখা গিয়েছে।

শীঘ্রই আসছে Poco M8x 5G স্মার্টফোন

POCO শীঘ্রই ভারতীয় বাজারে নতুন POCO M8x 5G স্মার্টফোন আনতে চলেছে। ইতিমধ্যেই ফোনটির জন্য Flipkart-এ একটি মাইক্রোসাইট চালু করা হয়েছে, যেখানে এর ডিজাইনের প্রথম ঝলকও প্রকাশ পেয়েছে। টিজার অনুযায়ী, ফোনটিতে ফ্ল্যাট ও টেক্সচারযুক্ত রিয়ার প্যানেল থাকবে। সবুজ রঙের এই ফোনের উপরের বাঁদিকে একটি স্কয়ার-শেপের ক্যামেরা মডিউল দেখা যাচ্ছে, যার চারপাশে গোল্ডেন ফিনিশ রয়েছে। ফোনটির বিক্রিও Flipkart-এর মাধ্যমেই হবে বলে নিশ্চিত করা হয়েছে।

- Advertisement -

আপকামিং POCO M8x 5G ফোনের ক্যামেরা সেটআপ নিয়েও কিছু তথ্য সামনে এসেছে। টিজারে ফোনটির পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরা এবং তার সঙ্গে একটি LED ফ্ল্যাশ দেখা যাচ্ছে। সবুজ রঙের ভ্যারিয়েন্টটিতে ফ্ল্যাট টেক্সচারযুক্ত ব্যাক প্যানেলের পাশাপাশি ফ্রেম ও ক্যামেরা মডিউলে গোল্ডেন ফিনিশ নজরে পড়েছে। ফোনের পিছনের মাঝামাঝি অংশে POCO ব্র্যান্ডিং রয়েছে এবং ডান দিকে পাওয়ার ও ভলিউম বাটন দেওয়া হয়েছে। তবে এখনও ফোনটির নির্দিষ্ট লঞ্চের তারিখ, সম্পূর্ণ স্পেসিফিকেশন, দাম এবং অন্যান্য ফিচার সম্পর্কে সংস্থা বিস্তারিত কিছু জানায়নি।

Breaking News