Sanju Das , কলকাতাঃ ভারতে প্রথমবারের মতো ১০,০০০mAh ব্যাটারির স্মার্টফোন লঞ্চ করল Poco। মিড-রেঞ্জ সেগমেন্টে সংস্থাটি নতুন করে Poco X8 Power এবং Poco X8—এই দুটি স্মার্টফোন বাজারে এনেছে। ফোন দুটিকে সম্প্রতি লঞ্চ হওয়া Poco X8 Pro এবং Poco X8 Pro Max সিরিজের লাইনআপে যুক্ত করা হয়েছে। এর মধ্যে Poco X8 Power-এর সবচেয়ে বড় আকর্ষণ ১০,০০০mAh-এর বিশাল ব্যাটারি। অন্যদিকে, Poco X8 মডেলে রয়েছে ৯,০০০mAh ব্যাটারি।
ভারতে Poco X8 Power এবং Poco X8 ফোনের দাম কত?
Poco X8 Power ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়্যান্টে লঞ্চ করেছে সংস্থা। এর মধ্যে 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম ৩৫,৯৯৯ টাকা এবং 8GB RAM + 256GB মডেলের দাম ৩৮,৯৯৯ টাকা। ফোনটি ব্ল্যাক ও ইয়েলো—এই দুই কালার অপশনে পাওয়া যাবে। অন্যদিকে, Poco X8 মোট তিনটি ভ্যারিয়্যান্টে বাজারে এসেছে। 6GB RAM + 128GB মডেলের দাম ২৯,৯৯৯ টাকা, 8GB RAM + 128GB মডেলের দাম ৩২,৯৯৯ টাকা এবং 8GB RAM + 256GB মডেলের দাম ৩৫,৯৯৯ টাকা। Poco X8 পাওয়া যাবে Fiery Orange, Black এবং Frost White রঙে। দুই ফোনেরই বিক্রি শুরু হবে ১১ সেপ্টেম্বর থেকে Flipkart-এ। এছাড়াও, কেনার সময় গ্রাহকরা ২,০০০ টাকার কুপন ডিসকাউন্ট এবং ১,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস পাওয়ার সুযোগ পাবেন।
পোকো এক্স8 এবং পোকো এক্স8 পাওয়ার ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
ফিচারের দিক থেকে Poco X8 এবং Poco X8 Power—দুই ফোনেই রয়েছে ৬.৮৩ ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে ১২০Hz রিফ্রেশ রেট, HDR10+ এবং ১২৮০ × ২৭৭২ পিক্সেল রেজোলিউশন সাপোর্ট রয়েছে। পাশাপাশি, ফোন দুটির ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস ৩৫০০ নিট পর্যন্ত। শুধু তাই নয়, Poco X8 এবং Poco X8 Power-এ IP66, IP68, IP69 এবং IP69K রেটিং দেওয়া হয়েছে।
আরও পড়ুন: 8050mAh ব্যাটারি ও 2.1 স্পিকার সেটআপে নজর কাড়বে এই ফোন
লেটেস্ট পোকো এক্স8 পাওয়ার এবং পোকো এক্স8 দুটি ফোনই কোয়ালকম এর অক্টা-কোর চিপসেট সহ আসে। পোকো এক্স8 পাওয়ার ফোনে Snapdragon 6 Gen 5 চিপসেট দেওয়া। এছাড়া পোকো এক্স8 ফোনটি আসে Snapdragon 6s Gen 4 চিপসেট সহ। এই দুটি ফোন 8GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করে।
ব্যাটারির দিক থেকে Poco X8 Power ফোনে রয়েছে বিশাল ১০,০০০mAh ব্যাটারি, যার সঙ্গে ১০০W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। অন্যদিকে, Poco X8 মডেলে দেওয়া হয়েছে ৯,০০০mAh ব্যাটারি এবং এতে রয়েছে ৬৭W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট।
ফটোগ্রাফির জন্য Poco X8 Power এবং Poco X8—দুই ফোনেই ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। উভয় মডেলেই OIS সাপোর্ট-সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। Poco X8 Power-এ এর সঙ্গে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। অন্যদিকে, Poco X8-এ রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং সামনে দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
