মাধ্যমিক পাশ করলেই পুলিশে চাকরির সুযোগ, ড্রাইভার পদে নিয়োগে বেতন ১৬ হাজার টাকা

তামান্না খান, কলকাতাঃ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ করলেই এই পদে আবেদন করা যাবে। তবে আবেদনকারীর বৈধ লাইট মোটর ভেহিকল বা LMV ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। পাশাপাশি ড্রাইভার হিসেবে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। জানা গেছে এই পদে নির্বাচিত হলে মাসে ১৬ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে।

- Advertisement -

যোগ্যতা

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে দশম শ্রেণি পাশ হতে হবে। পাশাপাশি বাংলা, ইংরেজি অথবা হিন্দি ভাষায় পড়তে ও লিখতে জানতে হবে। এছাড়াও বৈধ LMV ড্রাইভিং লাইসেন্স এবং ড্রাইভার হিসেবে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

বয়সসীমা

এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স গণনা করা হবে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নির্দিষ্ট তারিখ অনুযায়ী।

- Advertisement -

কীভাবে আবেদন করবেন?

আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা মার্কশিট, জন্মতারিখ বা বয়সের প্রমাণপত্র, বৈধ ড্রাইভিং লাইসেন্স, ঠিকানার প্রমাণ হিসেবে আধার কার্ড এবং পূর্বের কাজের অভিজ্ঞতার সার্টিফিকেটের কপি জমা দিতে হবে। এছাড়াও মোটর মেরামতি বা সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সংক্রান্ত কোনও অতিরিক্ত সার্টিফিকেট থাকলে সেটিও জমা দেওয়া যেতে পারে, তবে এই সার্টিফিকেট দেওয়া বাধ্যতামূলক নয়।

- Advertisement -

আবেদন করতে হবে নির্ধারিত ফরম্যাটে আবেদন ফরম পূরণ করে তা অতিরিক্ত পুলিশ মহাপরিচালক, টেলিকমিউনিকেশন, পশ্চিমবঙ্গের উদ্দেশে জমা দিতে হবে । আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি কলকাতার ৩, এম বি সরণি, কলকাতা–৭০০০৪০ ঠিকানায় পশ্চিমবঙ্গ পুলিশের টেলিকমিউনিকেশন সদর দফতরের এমটি সেকশনের ড্রপ বক্সে জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ অক্টোবর ২০২৬।

কীভাবে নিয়োগ করবে?

আবেদনপত্র যাচাই করার পর যোগ্য প্রার্থীদের ড্রাইভিং টেস্ট, ইন্টারভিউ এবং মেডিক্যাল পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষাগুলির তারিখ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য পরবর্তীতে পশ্চিমবঙ্গ পুলিশের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আবেদনের ফর্মঃ পশ্চিমবঙ্গ পুলিশ ড্রাইভার নিয়োগের আবেদনপত্র

Tamanna Khan
Tamanna Khanhttps://jknews24.in/
আমি তামান্না খান। গত তিন বছর ধরে ডিজিটাল নিউজ মিডিয়ায় কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। সরকারি প্রকল্প, শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিতে আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সহজ, তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার লেখার মূল লক্ষ্য। মেল- pinkykhan342166@gmail.com
Breaking News