Homeপড়াশোনা খবরসরকারি কেরিয়ারPost Office GDS: মাধ্যমিক পাশেই পোস্ট অফিসে চাকরি!

Post Office GDS: মাধ্যমিক পাশেই পোস্ট অফিসে চাকরি!

-

মাধ্যমিক পাশের পর সরকারি চাকরির খোঁজে থাকা বহু চাকরিপ্রার্থীর কাছেই পোস্ট অফিসের Post Office GDS বা গ্রামীণ ডাক সেবক পদ অত্যন্ত জনপ্রিয় একটি বিকল্প। কারণ এই চাকরিতে একদিকে যেমন সরকারি সুযোগ-সুবিধা পাওয়া যায়, তেমনই অনেক ক্ষেত্রেই বাড়ির কাছাকাছি পোস্টিংয়ের সুযোগও মেলে। বিশেষ করে গ্রামীণ ও মফস্বল এলাকার প্রার্থীদের মধ্যে এই চাকরির চাহিদা অনেক বেশি। মাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই মূলত নিয়োগ হওয়ায় প্রতিযোগিতামূলক পরীক্ষার চাপও তুলনামূলক কম থাকে। আজকের প্রতিবেদনে জিডিএস পদের শিক্ষাগত যোগ্যতা, বেতন, কাজের ধরন এবং নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।

মাধ্যমিক পাশে গ্রামীণ ডাক সেবক (Post Office GDS)

পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক নিয়োগের ক্ষেত্রে কোনও রকম লিখিত পরীক্ষা নেওয়া হয় না। শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অনলাইনে মেধাতালিকা প্রকাশ করা হয়। সেই মেধাতালিকা অনুযায়ী প্রতি বছর পোস্ট অফিসের বিভিন্ন শাখায় একাধিক শূন্যপদে নিয়োগ করা হয়। মূলত শাখা পোস্টমাস্টার, সহকারী শাখা পোস্টমাস্টার এবং ডাক সেবক পদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।

- Advertisement -

ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM)

পোস্ট অফিসের শাখা পোস্টমাস্টার পদে কর্মরত ব্যক্তিকে পোস্ট অফিসের বিভিন্ন ধরনের অফিসিয়াল কাজ সামলাতে হয়। সাধারণ গ্রাহকদের পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্পে অ্যাকাউন্ট খোলা, টাকা জমা ও তোলা, লেনদেন সংক্রান্ত কাজ, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। এছাড়াও গ্রাহকদের বিভিন্ন পরিষেবা সম্পর্কিত তথ্য দেওয়ার কাজও করতে হয়। সাধারণত শাখা পোস্টমাস্টারের দৈনিক কাজের সময় প্রায় ৪ থেকে ৫ ঘণ্টা হয়ে থাকে।

সহকারি ব্রাঞ্চ পোস্টমাস্টার

পোস্ট অফিসের সহকারী শাখা পোস্টমাস্টারের মূল কাজ হলো পোস্ট অফিস থেকে বিভিন্ন চিঠিপত্র ও ডাক সংগ্রহ করে সংশ্লিষ্ট এলাকার গ্রামগুলিতে সেগুলি পৌঁছে দেওয়া। এর পাশাপাশি পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্প ও পরিষেবা সাধারণ মানুষের কাছে প্রচার করার দায়িত্বও তাঁদের ওপর থাকে। প্রয়োজনে শাখা পোস্টমাস্টারের বিভিন্ন অফিসিয়াল কাজেও সহায়তা করতে হয়।

ডাক সেবক (Dak Sevak)

পোস্ট অফিসের ডাক সেবক পদে কর্মরত ব্যক্তিদের মূল কাজ হলো সাব-অফিস থেকে ব্রাঞ্চ অফিসে বিভিন্ন ডাক ও চিঠিপত্র পৌঁছে দেওয়া এবং সেগুলির আদান-প্রদান পরিচালনা করা। এছাড়াও অনেক সময় রেলওয়ে মেল সার্ভিস অফিসে ডাক সাজানোর কাজও করতে হয়। ডাক সেবকদের মেল অফিসে মেল ব্যাগ পাঠানো, রশিদ সংরক্ষণ, ব্যাগ স্থানান্তর সংক্রান্ত কাজ এবং ডাক পরিবহণের বিভিন্ন দায়িত্বও সামলাতে হয়।

GDS পদে আবেদনের যোগ্যতা 

যে সকল ছাত্র-ছাত্রী পোস্ট অফিসের গ্রামীন ডাক সেবক পদে আবেদন করতে চাই তাদের বয়সের সময়সীমা কি রয়েছে? শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন? এবং অন্যান্য আর কি কি যোগ্যতা থাকতে হবে। ‌

আবেদনকারীর বয়সসীমা

উল্লিখিত পদগুলোতে আবেদনের জন্য আবেদনকারীর বয়স সীমা অবশ্যই সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও জাতির বিশেষে বেশ কিছুক্ষেত্রে বয়সের বিশেষ ছাড় রয়েছে।

ক্যাটাগরিবয়সের ছাড়
Schedule Caste / Scheduled Tribe (SC/ST)৫ বছর
Other Backward Classes (OBC)৩ বছর
Persons with Disabilities (PwD)১০ বছর
Persons with Disabilities (PwD) + OBC১৩ বছর
Persons with Disabilities (PwD) + SC/ST১৫ বছর

শিক্ষাগত যোগ্যতা

পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম কিছু শিক্ষাগত যোগ্যতা থাকা বাধ্যতামূলক। আবেদনকারীকে অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাশ করতে হবে। পাশাপাশি দশম শ্রেণিতে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় ভাষা একটি বিষয় হিসেবে থাকা জরুরি।

মাসিক বেতন (Salary)

ডাক অফিসে কাজের ধরন মূলত ৪ ঘন্টা বা সর্বোচ্চ ৫ ঘন্টা। অবশ্য এই ঘন্টার ভিত্তিতে নির্ভর করে নিয়োগ কারীদের মাহিনা নির্ধারিত করা হয়।

ক্যাটাগরিTRCA স্ল্যাব
BPM১২,০০০ টাকা থেকে ২৯,৩৮০ টাকা
ABPM১০,০০০ টাকা থেকে ২৪,৪৭০ টাকা
Dak Sevak১০,০০০ টাকা থেকে ২৪,৪৭০ টাকা
বিবরণলিংক
India Post GDS Online Recruitment | Official Portal পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবকের অফিসিয়াল ওয়েবসাইটhttps://www.indiapost.gov.in/
- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -
Related Stories
- Advertisement -