Homeপ্রকল্পসরকারি প্রকল্পপ্রতি মাসে বিনামূল্যে চাল-গম দিচ্ছে কেন্দ্র, আপনার পরিবার কি এই সুবিধা পাচ্ছে?

প্রতি মাসে বিনামূল্যে চাল-গম দিচ্ছে কেন্দ্র, আপনার পরিবার কি এই সুবিধা পাচ্ছে?

-

দেশের অর্থনৈতিকভাবে দুর্বল ও দরিদ্র মানুষের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের (PMGKAY) মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে চাল ও গম দেওয়া হচ্ছে । এই প্রকল্পের আওতায় বিশেষ করে দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী পরিবার এবং অন্ত্যোদয় অন্ন যোজনার সুবিধাভোগীরা বিনামূল্যে খাদ্যশস্য পেয়ে থাকেন। সরকার দাবি করছে, এর ফলে কোটি কোটি মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যের চাহিদা পূরণ হচ্ছে এবং আর্থিক চাপও অনেকটা কমছে। তবে কত পরিমাণ খাদ্যশস্য পাওয়া যাবে, তা সংশ্লিষ্ট রেশন কার্ডের ধরন ও পরিবারের সদস্যসংখ্যার উপর নির্ভর করে। তাই প্রকল্পের সুবিধা, যোগ্যতা এবং বণ্টন সংক্রান্ত নিয়মগুলি জেনে নেওয়া জরুরি।

মাসে বিনামূল্যে মিলবে ৩৫ কেজি চাল-গম! PMGKAY

রিপোর্ট অনুযায়ী, কোভিড-১৯ মহামারীর সময় ২০২০ সালের ২৬ মার্চ, দরিদ্র পরিবারগুলির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য চালু করা হয়েছিল প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা প্রকল্প, যা বিশ্বের বৃহত্তম খাদ্য নিরাপত্তা প্রকল্পগুলির মধ্যে একটি। সেই সময় থেকে এই প্রকল্পের কারণে প্রায় ৮১.৩৫ কোটি মানুষ উপকৃত হয়ে আসছে। জানা গিয়েছে, এই প্রকল্পের আওতায়, যোগ্য রেশন কার্ডের প্রতিটি সদস্য বিনামূল্যে খাদ্যশস্য পেয়ে থাকেন। এই প্রকল্পের অধীনে মাসে পাওয়া যায় ৩৫ কেজি চাল-গম।

- Advertisement -

অন্ত্যোদয় অন্ন যোজনায় মিলবে বড় সুবিধা

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (PMGKAY)-এর সুবিধা মূলত জাতীয় খাদ্য সুরক্ষা আইন (NFSA), ২০১৩-এর আওতাভুক্ত পরিবারগুলিকে দেওয়া হয়। এর মধ্যে অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)-এর উপভোক্তারা, গ্রামীণ এলাকার দরিদ্রতম পরিবার, ভূমিহীন কৃষি শ্রমিক, প্রান্তিক কৃষক, গ্রামীণ কারিগর, বস্তিবাসী এবং দিনমজুররা অন্তর্ভুক্ত। AAY পরিবারের সদস্যরা প্রতি মাসে ৩৫ কেজি খাদ্যশস্য পান, আর অগ্রাধিকারপ্রাপ্ত পরিবার (PHH)-এর ক্ষেত্রে মাথাপিছু মাসে ৫ কেজি করে খাদ্যশস্য বরাদ্দ করা হয়। জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী পরিচালিত এই প্রকল্পের দায়িত্বে রয়েছে কেন্দ্র সরকারের ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রক, যা দেশের কোটি কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কারচুপি রুখতে বড় পদক্ষেপ

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (PMGKAY)-এর সুবিধা পেতে আগ্রহীদের নিজ নিজ রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের ওয়েবসাইট অথবা ‘মাই স্কিম’ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। যারা অফলাইন পদ্ধতিতে আবেদন করতে চান, তারা নিকটবর্তী খাদ্য ও নাগরিক সরবরাহ দফতর বা স্থানীয় রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বাড়াতে এবং অনিয়ম রোধে বর্তমানে দেশের অধিকাংশ ন্যায্যমূল্যের দোকানে পয়েন্ট-অফ-সেল (PoS) মেশিন চালু করা হয়েছে। বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে রেশন বিতরণ হওয়ায় ভুয়ো সুবিধাভোগী শনাক্ত করা সহজ হয়েছে এবং প্রকৃত প্রাপকদের কাছে খাদ্যশস্য পৌঁছে দেওয়ার প্রক্রিয়া আরও কার্যকর ও স্বচ্ছ হয়েছে।

- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -
Related Stories
- Advertisement -