পুজোয় মিলবে ৫০ কেজি চাল ও ৫০০০ টাকা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সাদিকুল খান, কলকাতাঃ চতুর্থীর সন্ধ্যায় নবান্ন থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে ৪৫ হাজার নতুন কর্মী নিয়োগের কথা জানানোর পাশাপাশি পুজোর আগে রাজ্যের বন্ধ চা বাগানগুলির শ্রমিকদের জন্য বিশেষ আর্থিক সহায়তার ঘোষণা করেছেন তিনি। এই ঘোষণায় শ্রমিকদের ৫০ কেজি চাল এবং এককালীন আর্থিক সাহায্য দেওয়ার কথা জানানো হয়েছে।

- Advertisement -

পুজোয় মিলবে ৫০ কেজি চাল ও ৫০০০ টাকা

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যের বন্ধ চা বাগানগুলির কর্মহীন শ্রমিকদের পরিবারপিছু অতিরিক্ত ৫০ কেজি চাল এবং ৫,০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। বর্তমানে এই পরিবারগুলি রেশনের মাধ্যমে ৩৫ কেজি চাল পায়। সেই চালের পাশাপাশি অতিরিক্ত ৫০ কেজি চাল দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে

প্রসঙ্গত, রাজ্যের একাধিক চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় বহু শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে উত্তরবঙ্গের মোট ২১টি চা বাগান বন্ধ হয়েছে, যার ফলে ১৯ হাজার ৫২৪ জন শ্রমিক কাজ হারিয়েছেন। এই শ্রমিকদের আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তবে এই সুবিধা পাওয়ার জন্য কয়েকটি শর্ত মানতে হবে। সংশ্লিষ্ট শ্রমিকের বয়স ৬০ বছরের কম হতে হবে এবং চা বাগান বন্ধ হয়ে যাওয়ার কারণে তাঁকে কর্মহীন হতে হবে। যোগ্য শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি শ্রম দফতরের মাধ্যমে ৫,০০০ টাকা পাঠানো হবে বলে জানানো হয়েছে।

- Advertisement -

মুখ্যমন্ত্রীর কথায়, “মানবিক সরকারের পক্ষ থেকে এটা একটা ছোট্ট পদক্ষেপ। পরিবার পিছু ৫০ কেজি চাল পাবেন তারা। ১৯,৫২৪ জনের অ্যাকাউন্টে ৫০০০ টাকা দেওয়া হবে। এরা বেতনই পাচ্ছেন না। বোনাসের প্রশ্ন নেই। তাই সরকার এই পদক্ষেপ নিল।” প্রসঙ্গত, এদিনের বৈঠকে আরও ৪৫ হাজার নিয়োগের ছাড়পত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থ দফতরের অনুমোদন মিলেছে বলেও জানিয়েছেন তিনি। যার মধ্যে স্কুল এডুকেশন দফতরে সবচেয়ে বেশি ৩৩ হাজার ১৯৯ পদে নিয়োগ করা হবে।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News