সাদিকুল খান, কলকাতাঃ দুর্গাপুজোর আগে রেশন ব্যবস্থায় রাজ্যবাসীর জন্য বিশেষ ‘ফেস্টিভ্যাল প্যাকেজ’ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্যাকেজের আওতায় রেশন দোকান থেকে কম দামে ময়দা, চিনি ও সুজি পাওয়ার কথা জানানো হয়েছে। প্রথম ঘোষণায় পরিবার পিছু ১ কেজি ময়দা, ১ কেজি চিনি এবং ২৫০ গ্রাম সুজি দেওয়ার কথা জানিয়েছিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তবে পরে নতুন ঘোষণায় সুজির পরিমাণ বাড়ানো হয়েছে।
পুজোর রেশনে এবার মিলবে দ্বিগুণ সুজি
অশোক কীর্তনিয়ার বক্তব্য অনুযায়ী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর পুজোর বিশেষ রেশন প্যাকেজে সুজির পরিমাণ বাড়ানো হয়েছে। আগে পরিবার পিছু ২৫০ গ্রাম সুজি দেওয়ার কথা ঘোষণা করা হলেও এবার তা বেড়ে ৫০০ গ্রাম করা হয়েছে। অর্থাৎ আগের ঘোষণার তুলনায় দ্বিগুণ সুজি পাবেন উপভোক্তারা। ভিডিও বার্তার মাধ্যমে এই পরিবর্তনের কথা সাধারণ মানুষের কাছে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। সরকারের ঘোষণা অনুযায়ী, এই বিশেষ প্যাকেজের আওতায় রাজ্যের প্রায় ২ কোটি পরিবার এবং ৮ কোটিরও বেশি মানুষ উপকৃত হবেন। পুজোর সপ্তাহে রেশন দোকানের মাধ্যমে ময়দা, চিনি ও সুজি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই বিশেষ প্যাকেজের জন্য খাদ্য দফতরকে প্রায় ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
প্যাকেজে ১ কেজি ময়দা ১৯ টাকা এবং ১ কেজি চিনি ৩০ টাকা দরে দেওয়ার কথা জানানো হয়েছে। অর্থাৎ বাজারদরের তুলনায় ৫০ শতাংশ ভর্তুকিতে এই সামগ্রীগুলি পাওয়ার সুযোগ থাকছে। ময়দা ও চিনির টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। অন্যদিকে, সুজি সরবরাহের জন্যও টেন্ডার প্রক্রিয়া চালানো হয়েছে বলে সূত্রের খবর।
২৫০ গ্রাম থেকে বেড়ে ৫০০ গ্রাম, কী থাকছে প্যাকেজে?
প্রাথমিক ঘোষণায় পরিবার পিছু ২৫০ গ্রাম সুজি দেওয়ার কথা থাকলেও পরে তা বাড়িয়ে ৫০০ গ্রাম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ২৫০ গ্রাম সুজি একটি পরিবারের জন্য যথেষ্ট নয় বলে মনে হওয়ায় এই পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে পুজোর আগে রেশন গ্রাহকদের জন্য বিশেষ প্যাকেজে এবার ১ কেজি ময়দা, ১ কেজি চিনি এবং ৫০০ গ্রাম সুজি পাওয়ার কথা রয়েছে। অর্থাৎ আগের ঘোষণার তুলনায় দ্বিগুণ সুজি পাবেন উপভোক্তারা।
