স্নাতক পাসে স্কুলে শিক্ষকতার চাকরি! পূর্ব মেদিনীপুরে সহকারী শিক্ষক নিয়োগ

-

পিঙ্কি সরকার, কলকাতা: সরকারি স্কুলে শিক্ষক হিসেবে ক্যারিয়ার গড়ার ইচ্ছা থাকলে চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে ভালো সুযোগ। পূর্ব মেদিনীপুর জেলার সতীলপুরের সরকারি নথিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানদীপ মিশন স্কুলে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেলার স্থায়ী বাসিন্দা নারী ও পুরুষ উভয় প্রার্থীই এই পদে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা সরাসরি স্কুলে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। এই নিয়োগে আবেদনের যোগ্যতা, বেতন, নির্বাচন প্রক্রিয়া এবং কীভাবে আবেদন করতে হবে, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো।

পূর্ব মেদিনীপুরে সহকারী শিক্ষক নিয়োগ

স্কুলের নামজ্ঞানদীপ মিশন স্কুল।
পরিচালন সংস্থাসারদা সেবা সমিতি।
পদের নামসহকারী শিক্ষক (Assistant Teacher)।
শ্রেণিপঞ্চম থেকে দশম শ্রেণি।
আবেদন পদ্ধতিঅনলাইন এবং অফলাইন।
স্কুলের ওয়েবসাইটwww.jmsramnagar.com
ঠিকানাসতীলপুর, রামনগর, পূর্ব মেদিনীপুর, পিন: ৭২১৪২৩।

শিক্ষাগত যোগ্যতা

জ্ঞানদীপ মিশন স্কুলে সহকারী শিক্ষক পদে আবেদন করতে হলে প্রার্থীকে স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়াও যেসব প্রার্থীর D.El.Ed অথবা B.Ed প্রশিক্ষণ রয়েছে, নিয়োগের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৭,০০০ টাকা বেতন প্রদান করা হবে।

- Advertisement -

প্রয়োজনীয় নথিপত্র

জ্ঞানদীপ মিশন স্কুলে সহকারী শিক্ষক পদে আবেদন করার সময় প্রার্থীদের কয়েকটি গুরুত্বপূর্ণ নথিপত্র প্রস্তুত রাখতে হবে। এর মধ্যে রয়েছে নিজের হাতে লেখা আবেদনপত্র, আপডেটেড বায়োডাটা এবং সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেটের স্ব-প্রত্যয়িত জেরক্স কপি। এছাড়াও সাম্প্রতিক তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পরিচয়পত্র এবং প্রয়োজনীয় অন্যান্য প্রাসঙ্গিক প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। আবেদন জমা দেওয়ার আগে সমস্ত নথি সঠিকভাবে প্রস্তুত রয়েছে কিনা তা যাচাই করে নেওয়া ভালো।

আবেদন প্রক্রিয়া

জ্ঞানদীপ মিশন স্কুলে সহকারী শিক্ষক পদে আবেদন করার সময় প্রার্থীদের কয়েকটি গুরুত্বপূর্ণ নথিপত্র প্রস্তুত রাখতে হবে। এর মধ্যে রয়েছে নিজের হাতে লেখা আবেদনপত্র, আপডেটেড বায়োডাটা এবং সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেটের স্ব-প্রত্যয়িত জেরক্স কপি। এছাড়াও সাম্প্রতিক তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পরিচয়পত্র এবং প্রয়োজনীয় অন্যান্য প্রাসঙ্গিক প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

গুরুত্বপূর্ণ বিষয়তারিখ ও সময়
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ১৮ আগস্ট ২০২৬
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ২২ আগস্ট ২০২৬
লিখিত পরীক্ষা ও ডেমোনস্ট্রেশন২৩ আগস্ট ২০২৬, রবিবার
পরীক্ষার সময়সকাল ১০:০০টা
download the official notificationdownload

যোগাযোগের মাধ্যম

  • ঠিকানা: জ্ঞানদীপ মিশন স্কুল, সতীলপুর, রামনগর, পূর্ব মেদিনীপুর, পিন কোড – ৭২১৪২৩ (পশ্চিমবঙ্গ)।
  • ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর: ৭৬১৯৬১৭০২৪ / ৯৭৩২৫৭৫৯৯২
  • অফিশিয়াল ইমেল: jnandeepmissionschool92@gmail.com
Breaking News