রাহুল গান্ধীদের মামলায় নির্বাচন কমিশন ও কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

সাদিকুল খান, কলকাতাঃ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও ইন্ডিয়া ব্লকের দায়ের করা মামলায় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এই মামলা দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার মামলার শুনানিতে মুখ্য নির্বাচন কমিশনার এবং কেন্দ্রীয় সরকারের কাছে জবাব চেয়েছে শীর্ষ আদালত।

- Advertisement -

বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখিয়েছে বিরোধী দলগুলি। রাহুল গান্ধী-সহ বিরোধী জোটের নেতাদের পাশাপাশি সিজেপির সদস্যরাও এই আন্দোলনে অংশ নেন। সম্প্রতি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর অভিযোগে সিজেপির সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও অজিঙ্কা শিন্ডেকে আটক করে দিল্লি পুলিশ।

জানা গিয়েছে, তিন নেতাকে আটক করার পর অজিঙ্কা শিন্ডেকে ছেড়ে দেওয়া হলেও সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় সাধারণ মানুষের নাম বাদ দেওয়া এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আগেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন রাহুল গান্ধী-সহ বিরোধী জোটের নেতারা। বৃহস্পতিবার সেই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে।

- Advertisement -

এদিন, রাহুলদের মামলার শুনানি চলাকালীন সমস্ত সওয়াল, জবাব শোনার পর সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও কেন্দ্রীয় সরকারকে নোটিস দিল। শুধু তাই নয়, একই মামলায় জবাব তলব করা হয়েছে বাকি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীরও।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News