Homeদেশ ও বিদেশআবহাওয়াWeather Today: ভারী বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস, কোন জেলায় কী পরিস্থিতি

Weather Today: ভারী বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস, কোন জেলায় কী পরিস্থিতি

-

বাংলার তীব্র গরমে যেন জনজীবন সত্যিই কাহিল হয়ে পড়েছে—দক্ষিণবঙ্গের অনেক জায়গায় বাইরে বেরোলেই শরীর অবশ হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে (Weather Today)। কবে আবহাওয়ার কিছুটা স্বস্তি মিলবে বা ভারী বৃষ্টি নামবে, সেই অপেক্ষাতেই দিন কাটাচ্ছেন অনেকেই। আলিপুর আবহাওয়া দফতরের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার ও আগামী কয়েকদিন উত্তরবঙ্গের কিছু জেলায় এবং দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায় বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও পশ্চিমের জেলাগুলিতে গরম ও আর্দ্রতার দাপট বজায় থাকতে পারে। একই সঙ্গে মে মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা নিয়েও আবহাওয়া দফতর নজর রাখছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today)

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, সোমবার বজ্রবিদ্যুৎসহ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সর্তকতা। গরম থাকতে পারে তার জন্য বিশেষ সর্তকতা জারি করা হয়েছে পুরুলিয়া,বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Today)

দক্ষিণবঙ্গে আপাতত গরম ও আর্দ্রতার দাপট বজায় থাকলেও উত্তরবঙ্গে আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই আলাদা—সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আজ আলিপুরদুয়ার জেলায় কমলা সতর্কতা দেওয়া হয়েছে, কারণ সেখানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে, তাই ওইসব এলাকায় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে।

আগামীকালের আবহাওয়া (Weather Today)

মঙ্গলবারের আবহাওয়া নিয়ে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে আবারও দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি ও ঝড়বৃষ্টির দাপট চলতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও পুরোপুরি স্বস্তি নেই—এদিন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ঝড়বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে, তাই বেশ কিছু এলাকায় আবহাওয়া আবারও অস্থির থাকার সম্ভাবনাই বেশি।

এদিকে মাসের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা। ৩০ শে মে থেকে ১লা জুনের মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ প্রাথমিকভাবে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হলেও পরবর্তীকালে তা কোন দিকে অগ্রসর হবে তা এখনই সুস্পষ্ট নয়।

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -