রেশন কার্ড বাতিলের তালিকায় কারা? নতুন যাচাইয়ে বাদ যেতে পারে আরও লক্ষ লক্ষ নাম

-

দেশের কোটি কোটি মানুষ রেশন (Ration) ব্যবস্থার মাধ্যমে বিনামূল্যে বা ভর্তুকি মূল্যে চাল, গম, ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী পান। তবে এই সুবিধা পেতে হলে নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে রেশন কার্ড (Ration Card) থাকা বাধ্যতামূলক। সম্প্রতি কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যকে রেশন ব্যবস্থার উপযুক্ত নয় এমন গ্রাহকদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছে। তদন্তে অযোগ্য হিসেবে চিহ্নিত হওয়া প্রায় ৬ কোটি রেশন কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি নতুন কিছু মানদণ্ডের ভিত্তিতেও আরও কিছু গ্রাহককে যাচাই করা হচ্ছে। যাঁরা সরকারি নিয়ম অনুযায়ী রেশন সুবিধার যোগ্য নন বা তথ্যে অসঙ্গতি রয়েছে, তাঁদের নামও ভবিষ্যতে রেশন তালিকা থেকে বাদ পড়তে পারে।

রেশন কার্ড বাতিল করার প্রক্রিয়া চলছে

যাচাইকরণ প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে রেশন কার্ডধারীদের বিভিন্ন সরকারি তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, সরকারি পেনশনভোগী, ইপিএফ (EPF)-এর আওতাভুক্ত বেতনভোগী কর্মী, জিএসটি (GST) নম্বরধারী ব্যবসায়ী এবং চারচাকা বা ভারী বাণিজ্যিক গাড়ির মালিকদের তথ্য যাচাই করা হচ্ছে। পাশাপাশি বিশেষ পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের তথ্যও রাজ্যগুলির কাছে চাওয়া হয়েছে, যাতে রেশন তালিকার তথ্য আরও নির্ভুল করা যায়।

- Advertisement -

প্রাথমিক যাচাইয়ে প্রায় ৬ কোটি রেশন কার্ডধারীকে চিহ্নিত করা হয়েছে, যাঁরা সরকারি নিয়ম অনুযায়ী বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন বলে দাবি করা হচ্ছে। এই তালিকায় এমন ব্যক্তিরাও রয়েছেন, যাঁদের বার্ষিক আয় ৬ লক্ষ টাকা বা তার বেশি, কেউ কোম্পানির ডিরেক্টর, আবার কারও একাধিক রাজ্যে রেশন কার্ড রয়েছে। এছাড়াও মৃত ব্যক্তি এবং বাতিল আধার নম্বরের সঙ্গে যুক্ত কার্ডও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। পশ্চিমবঙ্গে এমন প্রায় সাড়ে ১৭ লক্ষ রেশন কার্ড যাচাইয়ের আওতায় এসেছে বলে জানা গেছে।

২০১৩ সালের জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে, দেশের প্রায় ৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হয়। এই আইন কার্যকর হওয়ার পর থেকে এখনও পর্যন্ত রাজ্যগুলিতে রেশন গ্রাহকের কোটা বাড়ানো হয়নি। পশ্চিমবঙ্গের ৬ কোটি মানুষের কাছে জাতীয় প্রকল্পের অন্তর্গত রেশন কার্ড রয়েছে। আর অতিরিক্ত প্রায় ২ কোটি ৮০ লক্ষ মানুষ রাজ্য সরকারের ভর্তুকিতে আলাদাভাবে বিনামূল্যে খাদ্যশস্য পান। তবে রাজ্যের বিগত সরকার নির্দিষ্ট মাপকাঠির বাইরে গিয়ে অনেক রেশন কার্ড মঞ্জুর করেছিল। সেগুলিকেই এখন বাতিল করছে কেন্দ্র।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News