Ration Card E-KYC: রেশন কার্ডের E-KYC করা আছে কি? মোবাইলেই করুন স্ট্যাটাস চেক

-

জানারুল খান, কলকাতাঃ সম্প্রতি রান্নার গ্যাসের পরিষেবা সচল রাখতে সরকারি নির্দেশে LPG গ্রাহকদের E-KYC করতে হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহক সঠিক ব্যক্তি কি না, তা যাচাই করা হয়। এবার একইভাবে রেশন কার্ডের ক্ষেত্রেও E-KYC গুরুত্বপূর্ণ হতে পারে। আধার নম্বর ব্যবহার করে বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে রেশন কার্ডের E-KYC করার সুযোগ রয়েছে। অনেকের মতে, E-KYC সম্পূর্ণ না থাকলে ভবিষ্যতে রেশন সামগ্রী পেতে সমস্যার মুখে পড়তে হতে পারে। তাই বাড়ি থেকে বিনামূল্যে মোবাইলেই কীভাবে রেশন কার্ডের E-KYC করবেন, তা ধাপে ধাপে জেনে নেওয়া যাক (Ration Card E-KYC)।

আরও পড়ুন: মেঘনায় আড়াই কেজির বিশাল ইলিশ! ৮৬০০ টাকায় বিক্রি, পশ্চিমবঙ্গেও বাড়ছে আশা

- Advertisement -

কীভাবে Ration Card E-KYC করবেন?

LPG সিলিন্ডারের মতো রেশন কার্ডের ক্ষেত্রেও E-KYC-এর নিয়ম রয়েছে। একটি সরকারি সূত্রের দাবি, যেসব গ্রাহকের রেশন কার্ডের E-KYC এখনও সম্পূর্ণ হয়নি, তাঁরা ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন এবং রেশন সামগ্রী পাওয়ার ক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে। যদিও এ বিষয়ে সরকারের তরফে এখনও কোনও নির্দিষ্ট নির্দেশিকা জানানো হয়নি, তবুও আগেভাগে E-KYC সম্পূর্ণ করে রাখা ভালো। অনেকের রেশন কার্ডে ইতিমধ্যেই E-KYC করা রয়েছে, আবার অনেককে নতুন করে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হতে পারে। তবে আপনার রেশন কার্ডে E-KYC হয়েছে কি না, সেটাও বাড়িতে বসে নিজের মোবাইল ফোন থেকেই সহজেই যাচাই করে নিতে পারবেন। কীভাবে E-KYC স্ট্যাটাস চেক করবেন, এবার জেনে নিন।

আরও পড়ুন: ১০০ বছরের ব্যবসায় বড় ধাক্কা! টাটাকে কেনিয়া ছাড়ার নির্দেশ রাষ্ট্রপতির

  • রেশন কার্ডের EKYC করা রয়েছে কিনা চেক করতে প্রথমেই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন দুটি অ্যাপ। প্রথমটি Mera EKYC এবং দ্বিতীয়টি আধার ফেস আর ডি।
  • দুটি অ্যাপ ডাউনলোড করার পর প্রথমে Mera EKYC অ্যাপটি ওপেন করুন। অ্যাপ ওপেন হয়ে গেলে সবকিছু Allow করে পরবর্তী ধাপে এগিয়ে যান।
  • সামনে আসা লগ ইন ইন্টার ফেস থেকে দুটি স্টেটের বক্সে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে প্রসিড অপশনে ক্লিক করে দিন।
  • এবার যাঁর রেশন কার্ডের EKYC করতে চাইছেন তাঁর আধার নম্বর বসিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করুন।
  • পরের ধাপে ফোনে আসা ওটিপি বসিয়ে নিচে ক্যাপচা দিয়ে সাবমিট করুন।
  • সাবমিট অপশনে ক্লিক করার পরই পরের পেজে খুলে যাবে রেশন কার্ড হোল্ডারের যাবতীয় ডিটেইলস। সেখানেই একেবারে নিচে EKYC স্ট্যাটাস অপশনের পাশে যদি ফাঁকা থাকে কিংবা N লেখা থাকে তাহলে বুঝতে হবে EKYC করা নেই। তবে যদি Y লেখা থাকে তাহলে বুঝতে হবে KYC করা আছে।
  • EKYC না করা থাকলে নিচে থাকা ফেস EKYC অপশনটিতে ক্লিক করে অ্যাকসেপ্ট অপশনটি বেছে নিন এবং আধার ফেস আরডি অ্যাপের অপশনটিতে ক্লিক করে অলওয়েস অপশনে ক্লিক করুন।
  • এবার আপনার সামনে যে ফেস সার্কেল আসবে সেখানে নিজের মুখ বসিয়ে স্ক্যান করে নিলেই সম্পন্ন হবে EKYC প্রক্রিয়া। পরবর্তীতে ওই অ্যাপেই আপনার EKYC হয়েছে কিনা সেটা দেখা যাবে।
JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News