রিয়েলমি আবারও ভারতের বাজারে বড় চমক নিয়ে এসেছে, নতুন Realme 16T লঞ্চ করে যার সবচেয়ে বড় আকর্ষণ হলো বিশাল 8000mAh ব্যাটারি। আজ ২৭ মে থেকেই শুরু হয়েছে ফোনটির প্রথম সেল, ফলে অনেকেই ইতিমধ্যেই এটি কেনার দিকে ঝুঁকছেন। ফোনটিতে শুধু বড় ব্যাটারিই নয়, থাকছে IP69 রেটিংয়ের ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স, শক্তিশালী AI ফিচার এবং প্রিমিয়াম ডিজাইনের ছোঁয়া, যা একে বাজেট সেগমেন্টে আলাদা করে তুলেছে। Realme-এর 16 সিরিজে আগে থেকেই Realme 16, 16 Pro এবং 16 Pro+ মডেল ছিল, আর নতুন এই 16T সেই লাইনআপকে আরও শক্তিশালী করেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ফোনটি মূলত মিড-রেঞ্জ ব্যবহারকারীদের জন্য দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও ভালো পারফরম্যান্স দেওয়ার লক্ষ্য নিয়ে বাজারে আনা হয়েছে।
ভারতে Realme 16T স্মার্টফোনের দাম কত
রিয়েলমি 16টি তিনটি আলাদা ভ্যারিয়্যান্টে পাওয়া যাচ্ছে। রিয়লমি 16টি ফোনটি Starlight Black, Starlight Blue এবং Starlight Red তিনটি রঙের বিকল্পে কেনা যাবে। রিয়েলমি 16টি ফোনটি Flipkart এবং Realme-এর অফিসিয়াল ওয়েবসাইটে থেকে বিক্রি হচ্ছে।
- 6GB RAM + 128GB স্টোরেজ = 29,999 টাকা
- 8GB RAM + 128GB স্টোরেজ = 31,999 টাকা
- 8GB RAM + 256GB স্টোরেজ = 34,999 টাকা
লঞ্চ অফার হিসেবে Realme এবার দিচ্ছে সরাসরি 3000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, যেখানে 2000 টাকা ছাড় পাওয়া যাবে UPI পেমেন্ট করলে এবং আরও অতিরিক্ত 1000 টাকা ডিসকাউন্ট মিলবে যদি আপনি আগে থেকেই রিয়েলমি ব্যবহারকারী হন। এর পাশাপাশি থাকছে নো-কস্ট EMI সুবিধা, অর্থাৎ কিস্তিতে ফোন কিনলেও কোনো সুদ দিতে হবে না।
Realme 16T 5G ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
ডিসপ্লে হিসেবে এই ফোনে রয়েছে 6.4 ইঞ্চির বড় LCD প্যানেল, যেখানে 144Hz রিফ্রেশ রেট এবং 1200 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট আছে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6300 চিপসেট, সঙ্গে 8 জিবি পর্যন্ত RAM এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজ। সফটওয়্যারের দিক থেকেও ফোনটি এগিয়ে, কারণ এতে Android 16-ভিত্তিক Realme UI চালু থাকবে।
ক্যামেরা সেকশনে ফোনটির পিছনে আছে ডুয়াল সেটআপ, যেখানে 50 মেগাপিক্সেলের OIS-সহ প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের মনোক্রোম লেন্স রয়েছে। এই কম্বিনেশনটা মূলত ডিটেইলড ও স্টেবিল ফটোগ্রাফির জন্য সাহায্য করবে। সেলফির জন্য সামনে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
সবচেয়ে বড় হাইলাইট হলো এর 8000mAh ব্যাটারি, যা এই বাজেটে সত্যিই বিরল। এর সঙ্গে থাকছে 45W ফাস্ট চার্জিং, বাইপাস চার্জিং এবং 6.5W রিভার্স চার্জিং, অর্থাৎ চাইলে এই ফোন দিয়েই অন্য ডিভাইসও চার্জ করা যাবে। পাশাপাশি IP69 রেটিং থাকায় ফোনটি ধুলো ও জলের বিরুদ্ধে বেশ ভালো সুরক্ষা দেবে, যা এটিকে আরও টেকসই করে তোলে।
