সরকারি ব্যাঙ্কে ৩৫০০ অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ, শুরু আবেদন, জেনে নিন যোগ্যতা

-

তামান্না খান, কলকাতাঃ কানাড়া ব্যাঙ্ক অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট ২০২৬-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ১ অক্টোবর থেকে যোগ্য প্রার্থীরা কানাড়া ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারছেন। এই নিয়োগের মাধ্যমে মোট ৩,৫০০টি অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে প্রার্থী নেওয়া হবে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ১৭ অক্টোবর ২০২৬। অন্যদিকে, আবেদনপত্রের প্রিন্টআউট নেওয়ার সুযোগ থাকছে ১ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

কারা আবেদন করতে পারবেন?

কানাড়া ব্যাঙ্ক অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে হলে প্রার্থীকে ভারত সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ করতে হবে। কেন্দ্রীয় সরকার স্বীকৃত সমতুল্য যোগ্যতাও গ্রহণযোগ্য। বয়সের ক্ষেত্রে নির্ধারিত তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ, প্রার্থীর জন্ম ২ সেপ্টেম্বর ১৯৯৮ থেকে ১ সেপ্টেম্বর ২০০৬-এর মধ্যে হতে হবে।

- Advertisement -

আবেদন করবেন কী ভাবে?

১। প্রথমে কানাড়া ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Recruitment বিভাগে যেতে হবে।

২। এরপর অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্টের Registration Link-এ ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

- Advertisement -

৩। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে লগইন করে আবেদনপত্রটি খুলতে হবে।

- Advertisement -

৪। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে এবং আবেদনপত্র সাবমিট করতে হবে।

৫। আবেদন সম্পূর্ণ হওয়ার পর কনফার্মেশন পেজটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্য প্রিন্টআউট রেখে দিতে হবে।

স্টাইপেন্ড

নির্বাচিত শিক্ষানবিশেরা প্রতি মাসে মোট ১৬,৬৫০ টাকা স্টাইপেন্ড পাবেন। এর মধ্যে কানাড়া ব্যাঙ্কের পক্ষ থেকে ১০,৫০০ টাকা সরাসরি শিক্ষানবিশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। বাকি ৬,১৫০ টাকা সরকারি ভর্তুকি হিসেবে নির্ধারিত নিয়ম অনুযায়ী DBT-এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।

আবেদন ফি

কানাড়া ব্যাঙ্ক অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য সাধারণ ও অন্যান্য শ্রেণির প্রার্থীদের ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) এবং বিশেষ ভাবে সক্ষম (PwBD) প্রার্থীদের জন্য কোনও আবেদন ফি লাগবে না।

Tamanna Khan
Tamanna Khanhttps://jknews24.in/
আমি তামান্না খান। গত তিন বছর ধরে ডিজিটাল নিউজ মিডিয়ায় কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। সরকারি প্রকল্প, শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিতে আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সহজ, তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার লেখার মূল লক্ষ্য। মেল- pinkykhan342166@gmail.com
Breaking News