তামান্না খান, কলকাতাঃ কেন্দ্রীয় সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ (MeitY) ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (NIC) দেশের চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে। সম্প্রতি এই সংস্থার অধীনে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ৩৭৬টি শূন্যপদে নিয়োগ করা হবে। এই নিয়োগে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না, সরাসরি মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। পশ্চিমবঙ্গসহ দেশের সমস্ত রাজ্যের যোগ্য চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে অনলাইন আবেদন প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, গুরুত্বপূর্ণ তারিখসহ সমস্ত তথ্য জেনে নেওয়া জরুরি।
কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি বিভাগে ৩৭৬ শূন্যপদে নিয়োগ
| সংস্থার নাম | ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (NIC)। |
|---|---|
| পদের নাম | সায়েন্টিফিক/টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (A)। |
| গ্রুপ | গ্রুপ-বি, নন-গ্যাজেটেড। |
| মোট শূন্যপদ | ৩৭৬টি। |
| আবেদন প্রক্রিয়া | সম্পূর্ণ অনলাইন। |
| অফিসিয়াল ওয়েবসাইট | recruitment.nic.in |
শূন্যপদের বিবরণ
| Category | Vacancy |
|---|---|
| UR | 157 |
| SC | 55 |
| ST | 26 |
| OBC (NCL) | 101 |
| EWS | 37 |
| Total | 376 |
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে Electronics, Electronics & Communication, Electronics & Telecommunication, Computer Sciences, Computer and Networking Security, Software System, Information Technology অথবা Informatics-এর মতো সংশ্লিষ্ট বিষয়ে M.Sc., MS, MCA, B.E. অথবা B.Tech. ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি প্রার্থীর সংশ্লিষ্ট বিষয়ে ২০২৪, ২০২৫ অথবা ২০২৬ সালের বৈধ GATE স্কোর থাকতে হবে।
বয়সসীমা
আবেদনের শেষ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স নির্ধারণ করা হবে। সাধারণ ও EWS প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩০ বছর, OBC (Non-Creamy Layer) প্রার্থীদের ৩৩ বছর এবং SC/ST প্রার্থীদের ৩৫ বছর। PwBD প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। তবে SC/ST শ্রেণির PwBD প্রার্থীদের জন্য বয়সসীমা ৪৫ বছর এবং OBC শ্রেণির PwBD প্রার্থীদের জন্য ৪৩ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে।
আবেদনের পদ্ধতি
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর অনলাইন আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র, রঙিন ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে। তারপর নির্ধারিত আবেদন ফি অনলাইন মাধ্যমে জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে। আবেদন সম্পূর্ণ হওয়ার পর ভবিষ্যতের জন্য আবেদনপত্রের একটি কপি ডাউনলোড করে রেখে দেওয়া ভালো।
নির্বাচন পদ্ধতি
এই নিয়োগে কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না। প্রার্থীদের ২০২৪, ২০২৫ অথবা ২০২৬ সালের সেরা GATE স্কোরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করে নির্বাচন করা হবে। দুই বা ততোধিক প্রার্থীর GATE স্কোর একই হলে অপেক্ষাকৃত পুরোনো বছরের GATE স্কোরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর বছর ও স্কোর দুটিই একই থাকলে বেশি বয়সের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এতেও সমতা থাকলে মূল শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত সর্বোচ্চ শতাংশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মেধা তালিকায় নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট কেন্দ্রে সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে এবং নথিপত্র সফলভাবে যাচাই হওয়ার পরই নিয়োগপত্র দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরুর তারিখ: ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা
- আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা ৩০ মিনিট
