তামান্না খান, কলকাতাঃ পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাস করে সরকারি চাকরির খোঁজ করছেন? তাহলে আপনার জন্য ভালো সুযোগ এসেছে। নদিয়ার তেহট্ট–২ ব্লকের অধীনে পলশুন্ডা-১ গ্রাম পঞ্চায়েতে ট্যাক্স কালেক্টর পদে নিয়োগের জন্য সম্প্রতি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এবং প্রার্থীকে নদিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আগ্রহী চাকরিপ্রার্থীদের অফলাইনে নির্দিষ্ট পঞ্চায়েত অফিসে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। এই নিয়োগের যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল।
নদীয়ার গ্রাম পঞ্চায়েতে ট্যাক্স কালেক্টর নিয়োগ
| পদের নাম | কালেক্টিং সরকার। |
| নিয়োগের প্রকৃতি | সম্পূর্ণ চুক্তিভিত্তিক। |
| নিয়োগকারী কর্তৃপক্ষ | পলশুন্ডা-১ গ্রাম পঞ্চায়েত, তেহট্ট-২ পঞ্চায়েত সমিতি, নদীয়া। |
| আবেদন পদ্ধতি | অফলাইন। |
| জেলার অফিসিয়াল ওয়েবসাইট | nadia.gov.in |
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে যে কোনও সরকারি স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকলে নিয়োগের ক্ষেত্রে সেই প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
বেতন
বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকারের নির্ধারিত নিয়ম ও হারে নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ৭৫০ টাকা ভাতা দেওয়া হবে। এর পাশাপাশি পঞ্চায়েত এলাকার কর আদায়ের পরিমাণের ভিত্তিতে নির্দিষ্ট হারে কমিশনও পাওয়া যাবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হলে প্রথমে পলশুন্ডা পঞ্চায়েত অফিস থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে হবে। ফর্ম নেওয়ার সময় নিজের ভোটার আইডি কার্ডের মূল বা জেরক্স কপি এবং হাল চৌকিদারী ট্যাক্সের রশিদ সঙ্গে রাখতে হবে। এরপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স কপি সংযুক্ত করতে হবে। সবকিছু প্রস্তুত হলে নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চায়েত অফিসে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
আবেদনপত্রের সঙ্গে নিজের ভোটার কার্ডের জেরক্স, বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম শংসাপত্র, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার পাস সার্টিফিকেট ও মার্কশিট এবং কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট (যদি থাকে) জমা দিতে হবে। এছাড়া আবেদনকারীর নিজের অথবা পরিবারের প্রধানের নামে থাকা হাল চৌকিদারী ট্যাক্সের রশিদের জেরক্স কপিও দিতে হবে।
নির্বাচন প্রক্রিয়া
পঞ্চায়েত কর্তৃপক্ষের তরফে জমা পড়া সমস্ত আবেদনপত্র প্রথমে ভালোভাবে যাচাই করা হবে। এই স্ক্রুটিনিতে যোগ্য প্রার্থীদের পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ে প্রার্থীর পারফরম্যান্স এবং সামগ্রিক যোগ্যতার ভিত্তিতেই শেষ পর্যন্ত চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনপত্র সংগ্রহ করা যাবে ০৭ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। অন্যদিকে, সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র প্রয়োজনীয় নথিপত্র-সহ ০৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে নির্দিষ্ট পঞ্চায়েত অফিসে জমা দিতে হবে।
