স্মার্টফোনের বাজারে আবারও নজর কাড়ল রেডমি। দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ আর শক্তিশালী পারফরম্যান্স খুঁজছেন যারা, তাদের জন্য ভারতে নতুন Redmi Turbo 5 নিয়ে এল সংস্থা। এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ এর বিশাল 7540mAh ব্যাটারি, যা বর্তমানে রেডমির সবচেয়ে বড় ব্যাটারি ক্ষমতার স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম বলে দাবি করা হচ্ছে। শুধু ব্যাটারিই নয়, শক্তিশালী প্রসেসর, উন্নত ডিসপ্লে এবং একাধিক আধুনিক ফিচারের কারণে ইতিমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে এই মডেল। তার ওপর লঞ্চ অফারে থাকছে ২০০০ টাকা পর্যন্ত ছাড়, ফলে নতুন ফোন কেনার পরিকল্পনা থাকলে এটি অনেকের কাছেই আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে।
বিশাল ব্যাটারির চমক (Redmi Turbo 5)
Redmi Turbo 5 ফোনটির সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে এর বিশাল ব্যাটারি। ভারতীয় সংস্করণে দেওয়া হয়েছে 7540mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় চার্জ ছাড়াই ব্যবহার করার সুবিধা দিতে পারে। পাশাপাশি রয়েছে 100W HyperCharge ফাস্ট চার্জিং সাপোর্ট, ফলে কম সময়েই ফোনটি দ্রুত চার্জ করা সম্ভব। ডিসপ্লের দিক থেকেও বেশ আকর্ষণীয় এই ডিভাইস— এতে রয়েছে প্রায় 6.59 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, সঙ্গে 120Hz রিফ্রেশ রেট। ফলে ভিডিও দেখা, স্ক্রলিং বা গেম খেলার সময় আরও স্মুথ অভিজ্ঞতা পাওয়া যাবে। এছাড়াও 3200 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস।
প্রসেসর এবং ক্যামেরা
ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 8500 Ultra চিপসেট, যার সঙ্গে মিলছে সর্বোচ্চ 12GB RAM এবং 256GB স্টোরেজ। দীর্ঘ সময় গেম খেলার সময় ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এতে উন্নত কুলিং সিস্টেমও থাকতে পারে। অন্যদিকে ক্যামেরার ক্ষেত্রেও ভালো ভারসাম্য রাখার চেষ্টা করা হয়েছে— পিছনে রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা ও 5MP আলট্রা-ওয়াইড সেন্সর, আর সামনে দেওয়া হয়েছে 20MP ফ্রন্ট ক্যামেরা।
প্রিমিয়াম ডিজাইন এবং সুরক্ষা
উল্লেখ্য, ফোনের সামনে এবং পিছনে প্রিমিয়াম গ্লাস ফিনিশ ব্যবহার করা হয়েছে। আর সঙ্গে রয়েছে Aerospace-grade Metal Frame এবং Corning Gorilla Glass 7i সুরক্ষা। পাশাপাশি জল এবং ধুলোর সুরক্ষার জন্য ফোনটিতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং দেওয়া হয়েছে। যার ফলে কঠিন পরিবেশেও ফোনটি অনায়াসে ব্যবহার করা যাবে স্মার্টফোনটি।
দাম কত আর কবে থেকে বিক্রি হচ্ছে?
জানিয়ে রাখি, ভারতে Redmi Turbo 5-এর বিক্রি শুরু হবে আগামী ১৯ জুন ২০২৬ দুপুর ১২টা থেকে। ফোনটি পাওয়া যাবে অ্যামাজন ইন্ডিয়ার অফিসিয়াল স্টোর, শাওমির অনলাইন প্ল্যাটফর্ম এবং রিটেল স্টোরগুলিতে। দামের ক্ষেত্রে 8GB + 256GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৭,৯৯৯ টাকা এবং 12GB + 256GB ভ্যারিয়েন্টের দাম ৪০,৯৯৯ টাকা। তবে লঞ্চ অফারের আওতায় নির্বাচিত ব্যাংক কার্ডে ২০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে, ফলে বেস ভ্যারিয়েন্টের কার্যকর দাম নেমে আসবে ৩৫,৯৯৯ টাকায়। এছাড়াও কিছু অফারে নো-কস্ট EMI ও অতিরিক্ত সুবিধাও রাখা হয়েছে বলে জানা গেছে।
