টেলিকম দুনিয়ায় আবারও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রিচার্জ প্ল্যানে বদল আনছে কোম্পানিগুলো, আর তার মধ্যেই চুপিসারে তালিকা থেকে উধাও হয়ে গেল Reliance Jio-র জনপ্রিয় ২০৯ টাকার প্রিপেইড প্ল্যান। যদিও এই বিষয়ে কোম্পানির তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও মনে করা হচ্ছে Telecom Regulatory Authority of India-এর নতুন নির্দেশিকার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ফলে স্বাভাবিকভাবেই গ্রাহকদের মধ্যে প্রশ্ন উঠছে—আরও কি প্ল্যানে এমন পরিবর্তন আসতে চলেছে?
Jio এর 209 টাকার রিচার্জ প্ল্যান
Reliance Jio-র ২০৯ টাকার প্ল্যানটি গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয় ছিল, কারণ এটিই ছিল এমন একটি সস্তা প্রিপেইড অপশন যেখানে প্রতিদিন ১GB ডেটা পাওয়া যেত। বিশেষ করে যারা কম খরচে নিয়মিত ডেটা ব্যবহার করতে চান, তাঁদের জন্য এটি ছিল একদম পারফেক্ট প্ল্যান। কিন্তু এখন দেখা যাচ্ছে, এই প্ল্যানটি আর MyJio অ্যাপে দেখা যাচ্ছে না। কোম্পানি এখনও স্পষ্ট করে জানায়নি প্ল্যানটি স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে নাকি ভবিষ্যতে আবার ফিরবে।
209 টাকার জিও প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে
সুবিধার দিক থেকে দেখলে Reliance Jio-র ২০৯ টাকার প্ল্যানটি সত্যিই ভ্যালু-ফর-মানি ছিল। এতে ২২ দিনের ভ্যালিডিটির সঙ্গে প্রতিদিন ১GB করে হাই-স্পিড ডেটা দেওয়া হত, অর্থাৎ মোট ২২GB ডেটা পাওয়া যেত পুরো সময়জুড়ে। শুধু ডেটাই নয়, এর সঙ্গে ছিল আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি SMS-এর সুবিধা। পাশাপাশি, JioTV এবং JioCloud-এর অ্যাক্সেসও মিলত, ফলে বিনোদন আর স্টোরেজ—দুটোই কভার হয়ে যেত। তবে প্রতিদিনের ১GB ডেটা শেষ হয়ে গেলে স্পিড কমে 64Kbps হয়ে যেত।
