Homeচাকরি খবরকলকাতায় কেন্দ্রীয় সংস্থায় চাকরি, মাসিক বেতন ৬১ হাজার টাকা

কলকাতায় কেন্দ্রীয় সংস্থায় চাকরি, মাসিক বেতন ৬১ হাজার টাকা

-

কেন্দ্রের পরমাণু শক্তি বিষয়ক দফতরের অধীনে গবেষণামূলক কাজের সুযোগ এসেছে। চুক্তিভিত্তিকভাবে নিযুক্ত প্রার্থীদের ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার (VECC)-এ কাজ করতে হবে। সেখানে রিসার্চ অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে এবং মোট শূন্যপদ রয়েছে ২টি (Research Associate Jobs)। গবেষণা ক্ষেত্রে কাজ করতে ইচ্ছুক যোগ্য প্রার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে।

Research Associate Jobs

ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টারের রিসার্চ অ্যাসোসিয়েট পদে আবেদন করতে হলে প্রার্থীদের পদার্থবিদ্যায় পিএইচডি সম্পূর্ণ থাকতে হবে। তবে ফিজিক্যাল সায়েন্সেস শাখার অন্য কোনও বিষয়ে পিএইচডি সম্পন্ন করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন। নির্বাচিত ব্যক্তিদের ‘Augmentation of RIB Facility’ প্রকল্পে গবেষণামূলক কাজ করতে হবে।

- Advertisement -

নিযুক্ত প্রার্থীদের প্রাথমিকভাবে মোট এক বছরের চুক্তিভিত্তিক কাজে যোগ দিতে হবে, তবে কাজের প্রয়োজন ও পারফরম্যান্সের ভিত্তিতে সেই মেয়াদ আরও এক বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। এই পদে মাসিক পারিশ্রমিক হিসেবে ৫৮ হাজার টাকা থেকে ৬১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। প্রার্থীদের মেধা, শিক্ষাগত যোগ্যতা এবং গবেষণার অভিজ্ঞতার ভিত্তিতে বাছাই করা হবে, এরপর যোগ্যদের ইন্টারভিউ পর্বে ডাকা হবে।

আগ্রহী প্রার্থীদের ই-মেলের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৯ জুন। এরপর মেধা ও অভিজ্ঞতার ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের ২২ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। নির্বাচিতদের কাজ শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১ সেপ্টেম্বর। আবেদন পদ্ধতি, যোগ্যতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -
Related Stories
- Advertisement -