Homeচাকরি খবরঅবসরপ্রাপ্তদের জন্য নতুন সুযোগ! ৮,০০০ টাকায় ফের চাকরি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

অবসরপ্রাপ্তদের জন্য নতুন সুযোগ! ৮,০০০ টাকায় ফের চাকরি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

-

লটারি লাগতে চলেছে বাংলার বহু অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য, কারণ এবার তাঁদের নতুন করে কাজের সুযোগের দরজা খুলে দিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। জানা গিয়েছে, রাজ্যের রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প রাজস্ব দফতর গ্রুপ–ডি শূন্যপদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে অবসরপ্রাপ্ত কর্মচারীরাও আবেদন করতে পারবেন (Retired Employee)।

চাকরির বিজ্ঞপ্তি জারি করল সরকার (Retired Employee)

জানা গিয়েছে, সরকারের এই উদ্যোগটির মূল উদ্দেশ্য হলো বিভিন্ন দফতরের শূন্যপদ দ্রুত পূরণ করা এবং অভিজ্ঞ অবসরপ্রাপ্ত কর্মচারীদের সেবাকে আবার কাজে লাগানো। সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী মোট চারটি গ্রুপ–ডি শূন্যপদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। যেখানে শুধুমাত্র সেইসব অবসরপ্রাপ্ত কর্মচারীরাই আবেদন করতে পারবেন। যাঁরা অবসরের সময় পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ–সি বা গ্রুপ–ডি পদে কর্মরত ছিলেন। পাশাপাশি প্রার্থীদের কিছু শর্তও মানতে হবে, যেমন ১ জুন ২০২৬ তারিখ অনুযায়ী তাঁদের বয়স সাড়ে ৬৪ বছরের বেশি হওয়া চলবে না।

- Advertisement -

চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত, বেতন কত?

এখানে জানিয়ে রাখা হয়েছে যে, নির্বাচিত কর্মচারীদের প্রাথমিকভাবে ছয় মাসের জন্য সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভিত্তিতে নিয়োগ করা হবে, যদিও বিভাগীয় প্রয়োজন এবং কর্মক্ষমতার উপর নির্ভর করে এই মেয়াদ পরবর্তীতে বাড়ানোও হতে পারে। এই কাজের জন্য নির্দিষ্ট সাম্মানিকও দেওয়া হবে, যেখানে নিযুক্ত কর্মচারীরা প্রতি মাসে ৮,০০০ টাকা করে পাবেন এবং তাঁদের রাজ্য সরকারের নির্ধারিত সাধারণ গ্রুপ–ডি স্তরের দায়িত্ব পালন করতে হবে।

কোথায় আবেদন?

সূত্রের খবর, নির্বাচিত কর্মচারীদের রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প রাজস্ব অধিদফতরের সদর দফতর অথবা এর যে কোনো অধীনস্থ কার্যালয়ে নিয়োগ করা হতে পারে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ জুন, ২০২৬, বিকাল ৪টে। যোগ্য আবেদনকারীদের সাক্ষাৎকারের জন্য ডাকবে, যার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।

- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -
Related Stories
- Advertisement -