RRB Group D 2025 পরীক্ষার দিনক্ষণ প্রকাশ, কবে শুরু হবে? কতদিন চলবে জানুন

-

রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য রয়েছে বড় আপডেট। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) CEN 09/2025-এর অধীনে RRB Group D 2025 পরীক্ষার দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। চলতি বছরের মার্চ মাসে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর থেকে পরীক্ষার তারিখ নিয়ে কোনও আপডেট না আসায় অনেক পরীক্ষার্থী উদ্বিগ্ন ছিলেন। তবে এবার সেই অপেক্ষার অবসান হয়েছে। কবে থেকে পরীক্ষা শুরু হবে, কতদিন চলবে, অ্যাডমিট কার্ড কবে প্রকাশ করা হবে এবং পরীক্ষার সঙ্গে সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন এই প্রতিবেদনে।

RRB Group D 2025 পরীক্ষার দিনক্ষণ প্রকাশ পেল

বোর্ডরেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)।
পরীক্ষার নামRRB Group D 2025।
পদের নামLevel 1 of 7th CPC Pay Matrix
মোট শূন্যপদ২২১৯৫।
ফর্ম ফিলাপের তারিখ৩১ জানুয়ারি থেকে ৯ মার্চ ২০২৬।
পরীক্ষার দিনক্ষণ ঘোষণা৩ জুলাই ২০২৬।
পরীক্ষা শুরু৩ আগস্ট ২০২৬।

RRB Group D CBT 1 Exam Pattern

SubjectsNo. of QuestionsMarksDuration
General Science252590 minutes
Mathematics2525
General Intelligence & Reasoning3030
General Awareness and Current Affairs2020
Total100100

পরীক্ষার শহর কবে জানা যাবে?

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)-এর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীরা পরীক্ষার নির্ধারিত তারিখের ১০ দিন আগে নিজেদের Exam City এবং Exam Date-এর তথ্য দেখতে পারবেন। এছাড়া SC/ST শ্রেণির প্রার্থীদের জন্য ট্রেনে যাতায়াতের সুবিধার্থে Travel Authority/Travel Pass-ও একই সময়ে সংশ্লিষ্ট RRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ করা হবে।

- Advertisement -

RRB Group D 2025 Admit Card কবে থেকে ডাউনলোড করা যাবে?

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)-এর নিয়ম অনুযায়ী, পরীক্ষার ই-কল লেটার (Admit Card) পরীক্ষার নির্ধারিত তারিখের ৪ দিন আগে থেকে ডাউনলোড করা যাবে। অর্থাৎ, যে প্রার্থীর পরীক্ষা যেদিন নির্ধারিত থাকবে, তার ঠিক চার দিন আগে সংশ্লিষ্ট RRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে লগ-ইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। উদাহরণ হিসেবে, যদি কোনও প্রার্থীর পরীক্ষা ৩ আগস্ট হয়, তাহলে তিনি ২৯ জুলাই থেকেই নিজের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

RRB Group D 2025 Admit Card কিভাবে ডাউনলোড করবেন?

  • রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) অফিসিয়াল ওয়েবসাইট www.rrbapply.gov.in বা আপনার আঞ্চলিক RRB ওয়েবসাইটে যান।
  • হোমপেজে “RRB Group D Admit Card” লিঙ্কে ক্লিক করুন।
  • লগইন উইন্ডো খুলবে।আপনার Registration Number এবং Date of Birth সঠিকভাবে লিখুন।
  • Login বাটন চেপে লগইন করার পর অ্যাডমিট কার্ড স্ক্রিনে দেখা যাবে।
  • অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট বের করে নিন।
বিষয়তারিখ
পরীক্ষা শুরুর তারিখ০৩ আগস্ট, ২০২৬।
পরীক্ষা শেষের তারিখ২১ আগস্ট, ২০২৬।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News