রেলে ৩৪০০-এর বেশি চাকরি! প্রকাশ পেল RRB NTPC Graduate 2026-এর বিজ্ঞপ্তি

তামান্না খান, কলকাতাঃ পশ্চিমবঙ্গের রেলওয়েতে চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) তরফে RRB NTPC Graduate Recruitment 2026-এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগের মাধ্যমে মোট ৩,৪০০-এর বেশি শূন্যপদে প্রার্থী নেওয়া হবে। নিয়োগের আওতায় রয়েছে স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট-সহ একাধিক পদ। রেলে চাকরি করতে আগ্রহী প্রার্থীদের জন্য তাই এই নিয়োগের বিজ্ঞপ্তি গুরুত্বপূর্ণ। RRB NTPC Graduate Recruitment 2026-এ আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল।

- Advertisement -

RRB NTPC Graduate 2026 পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ পেল

পরীক্ষার নামRRB NTPC Graduate Recruitment 2026
নিয়োগকারী সংস্থারেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRBs)।
বিজ্ঞপ্তি নম্বরCEN No. 06/2026
পদের নামস্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট।
মোট শূন্যপদ৩,৪৭৭টি (সম্ভাব্য)।
আবেদনের মাধ্যমসম্পূর্ণ অনলাইন।
অফিসিয়াল পোর্টালwww.rrbapply.gov.in

শিক্ষাগত যোগ্যতা

এই নিয়োগে আবেদন করতে হলে প্রার্থীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও শাখায় স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। তবে পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি টাইপিং দক্ষতা বা অন্যান্য অতিরিক্ত যোগ্যতা প্রয়োজন হতে পারে।

বয়সসীমা

এই নিয়োগে প্রার্থীদের বয়স ১ জানুয়ারি ২০২৭ তারিখের ভিত্তিতে গণনা করা হবে। নির্দিষ্ট পদের জন্য ন্যূনতম ও সর্বোচ্চ বয়সসীমা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা থাকবে। পাশাপাশি সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন।

- Advertisement -

কিভাবে আবেদন করবেন?

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল পোর্টালে গিয়ে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

- Advertisement -
  • প্রথমে অফিসিয়াল পোর্টাল https://www.rrbapply.gov.in যান।
    নিজের বৈধ মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  • পোর্টালে আপনার আধার নম্বর ও ওটিপির মাধ্যমে তথ্য যাচাই করুন।
  • ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা লিখুন এবং পছন্দের আরআরবি জোন নির্বাচন করুন।
  • প্রয়োজনীয় সার্টিফিকেট, ছবি এবং স্বাক্ষরের স্ক্যান কপি নির্দেশ অনুযায়ী আপলোড করুন।
  • আবেদন ফি জমা দিন।
  • ফর্মটি ফাইনাল সাবমিট করুন।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

অনলাইন আবেদন শুরুর সম্ভাব্য তারিখ: ০৮ অক্টোবর, ২০২৬।
অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ০৬ নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

Tamanna Khan
Tamanna Khanhttps://jknews24.in/
আমি তামান্না খান। গত তিন বছর ধরে ডিজিটাল নিউজ মিডিয়ায় কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। সরকারি প্রকল্প, শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিতে আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সহজ, তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার লেখার মূল লক্ষ্য। মেল- pinkykhan342166@gmail.com
Breaking News