তামান্না খান, কলকাতাঃ RRB NTPC Graduate 2026 পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) তরফে CEN 06/2026-এর অধীনে NTPC গ্র্যাজুয়েট পদের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা নভেম্বর পর্যন্ত চলবে। প্রথম পর্যায়ের কম্পিউটারভিত্তিক পরীক্ষা (CBT-1) কবে হবে, তা নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরেই কৌতূহল ছিল। অবশেষে পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বোর্ড। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ডিসেম্বরের মধ্যেই পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
RRB NTPC গ্র্যাজুয়েট পরীক্ষার তারিখ ঘোষণা হল
| পরীক্ষার নাম | RRB NTPC Graduate Recruitment 2026 |
| নিয়োগকারী সংস্থা | রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRBs)। |
| বিজ্ঞপ্তি নম্বর | CEN No. 06/2026 |
| পদের নাম | স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। |
| মোট শূন্যপদ | ৩৫৪৮টি। |
| আবেদনের তারিখ | ৮ অক্টোবর থেকে ৬ নভেম্বর ২০২৬। |
| অফিসিয়াল পোর্টাল | www.rrbapply.gov.in |
RRB NTPC Graduate Exam Date 2026
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, CEN No. 06/2026-এর প্রথম পর্যায়ের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT-1) ২০২৬ সালের ডিসেম্বরের চতুর্থ সপ্তাহে শুরু হতে পারে। পরীক্ষার্থীরা যাতে হাতে পর্যাপ্ত সময় নিয়ে প্রস্তুতি নিতে পারেন, সেই কথা মাথায় রেখেই পরীক্ষার সম্ভাব্য সময়সূচি আগেভাগে জানানো হয়েছে।

