তামান্না খান, কলকাতাঃ সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর! ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) তরফে নন-টেকনিক্যাল পপুলার ক্যাটেগরিজ (RRB NTPC Graduate) পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনি যদি গ্র্যাজুয়েশন পাশ করে থাকেন এবং ভারতীয় রেলে চাকরি করতে চান, তাহলে এই নিয়োগ আপনার জন্য ভালো সুযোগ হতে পারে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৩,৪৭৭টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত যোগ্যতা, আবেদন পদ্ধতি, গুরুত্বপূর্ণ তারিখ-সহ বিস্তারিত তথ্য জেনে নিন।
RRB NTPC Recruitment 2026-27: ভারতীয় রেলে নন টেকনিক্যাল পদে নিয়োগ
রেলওয়ে নিয়োগ বোর্ডের (RRB) পক্ষ থেকে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন (CEN No. 06/2026)-এর অধীনে গ্র্যাজুয়েট প্রার্থীদের জন্য এই সংক্ষিপ্ত নোটিস বা Indicative Notice জারি করা হয়েছে।
| বিষয় | বিবরণ |
|---|---|
| বিজ্ঞপ্তি নম্বর | CEN No. 06/2026 |
| পদের নাম ও সংস্থা | RRB Non-Technical Popular Categories (Graduate) |
| মোট শূন্যপদ | ৩,৪৭৭ টি |
| পে লেভেল (Pay Level) | Level-5 & Level-6 (7th CPC অনুযায়ী) |
| শিক্ষাগত যোগ্যতা | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ |
| আবেদন পদ্ধতি | সম্পূর্ণ অনলাইন (Online) |
| অফিসিয়াল ওয়েবসাইট | rrbapply.gov.in |
আরও পড়ুন: ১.২৭ লক্ষ টাকায় Hero Xtreme 160R 4V লঞ্চ, TFT ডিসপ্লে-সহ নতুন বাইক
কী কী যোগ্যতা লাগবে?
এই নিয়োগে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস, সায়েন্স বা কমার্স—যে কোনও বিভাগে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে। বয়সসীমা, পদ অনুযায়ী মেডিকেল স্ট্যান্ডার্ড এবং অন্যান্য যোগ্যতার বিস্তারিত তথ্য ৭ম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী মূল বিজ্ঞপ্তিতে জানানো হবে। ১ জানুয়ারি ২০২৭ তারিখকে বয়স গণনার ভিত্তি ধরে লেভেল ৫ ও লেভেল ৬ পদের বয়সসীমা নির্ধারণ করা হবে। পাশাপাশি, সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির যোগ্য প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
অনলাইনে আবেদন প্রক্রিয়া
এই নিয়োগে শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া শুরু হলে প্রথমে rrbapply.gov.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আধার কার্ডের তথ্যের সঙ্গে মাধ্যমিকের সার্টিফিকেটে থাকা নাম ও জন্মতারিখ মিলিয়ে প্রয়োজনীয় যাচাইকরণ সম্পন্ন করতে হবে। তারপর সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি-সহ প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র আপলোড করে আবেদনপত্র পূরণ করতে হবে। সবশেষে নির্ধারিত আবেদন ফি জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে এবং ভবিষ্যতে প্রয়োজনের জন্য আবেদনপত্রের একটি প্রিন্ট কপি নিজের কাছে রেখে দিতে হবে।
নির্বাচন প্রক্রিয়া (Exam Selection Process)
সাধারণত রেলের এনটিপিসি নিয়োগ প্রক্রিয়ায় নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করা হয়:
- প্রথম ধাপের কম্পিউটার বেসড টেস্ট (1st Stage CBT)
- দ্বিতীয় ধাপের কম্পিউটার বেসড টেস্ট (2nd Stage CBT)
- টাইপিং স্কিল টেস্ট / কম্পিউটার ভিত্তিক অ্যাপটিটিউড টেস্ট (পদের প্রয়োজন অনুযায়ী)
- ডকুমেন্ট ভেরিফিকেশন (Document Verification)
- মেডিকেল টেস্ট (Medical Examination)
তারিখ ও লিঙ্কভারতীয় রেলে ৩৪৭৭ পদে নিয়োগ! RRB NTPC-এর যোগ্যতা ও আবেদন পদ্ধতি
| বিষয় | সম্ভাব্য তারিখ ও লিংক |
|---|---|
| আবেদনের শেষ তারিখ | 06.11.2026 (রাত 11:59 পর্যন্ত) |
| রেলওয়ে রিক্রুটমেন্ট (RRB Apply) অফিসিয়াল ওয়েবসাইট | https://www.rrbapply.gov.in/ |
| Official Notice PDF | Download PDF |
