তামান্না খান, কলকাতাঃ দেশের চাকরিপ্রার্থীদের জন্য রেলের তরফে এল গুরুত্বপূর্ণ খবর। ভারত সরকারের রেল মন্ত্রকের অধীন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)-এর মাধ্যমে দেশজুড়ে প্যারামেডিকেল ক্যাটাগরির বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই রেলে চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য এটি একটি উল্লেখযোগ্য সুযোগ। এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, পরীক্ষার সিলেবাস, নির্বাচন প্রক্রিয়া এবং বেতন কাঠামো-সহ নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সহজভাবে তুলে ধরা হলো।
ভারতীয় রেলে প্যারামেডিকেল স্টাফ নিয়োগ
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এই নিয়োগে অনলাইনে আবেদন প্রক্রিয়া ১৫ সেপ্টেম্বর, ২০২৬ থেকে শুরু হয়েছে। যোগ্য ও আগ্রহী চাকরিপ্রার্থীরা আগামী ১৪ অক্টোবর, ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগের মাধ্যমে সারা দেশে মোট ৫৯০টি শূন্যপদ পূরণ করা হবে।
| বিবরণ | তথ্য |
|---|---|
| সংস্থার নাম | রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB), রেল মন্ত্রক |
| বিজ্ঞপ্তি নম্বর | CEN No. 05/2026 |
| পদের নাম | প্যারামেডিকেল ক্যাটাগরি (Nursing Superintendent, Pharmacist, Lab Assistant ইত্যাদি) |
| মোট শূন্যপদ | ৫৯০টি (সমগ্র ভারতে জোনাল রেলওয়ে ভিত্তিক) |
| আবেদন শুরুর তারিখ | ১৫ সেপ্টেম্বর, ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ১৪ অক্টোবর, ২০২৬ (রাত ১১:৫৯ মিনিট) |
| অনলাইন ফি পেমেন্টের শেষ তারিখ | ১৬ অক্টোবর, ২০২৬ |
| আবেদন সংশোধনের উইন্ডো | ১৭ থেকে ২৬ অক্টোবর, ২০২৬ |
| আবেদন পদ্ধতি | সম্পূর্ণ অনলাইন মোড |
শূন্যপদ ও শিক্ষাগত যোগ্যতা
এই নিয়োগে রেলের বিভিন্ন প্যারামেডিকেল পদে মোট ৫৯০ জন প্রার্থীকে নিয়োগ করা হবে। তবে প্রতিটি পদের জন্য বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা আলাদা। ১ জানুয়ারি ২০২৭ তারিখ অনুযায়ী পদভেদে প্রয়োজনীয় যোগ্যতা ও শূন্যপদের সংখ্যা নিচে দেওয়া হলো।
| পদ | বয়সসীমা | শূন্যপদ | শিক্ষাগত যোগ্যতা |
|---|---|---|---|
| Nursing Superintendent | ২০–৪০ বছর | ৩৬৫ | রেজিস্টার্ড নার্স হিসেবে সার্টিফিকেট এবং GNM-এ ৩ বছরের কোর্স পাস অথবা B.Sc Nursing |
| Dialysis Technician | ২০–২৩ বছর | ১ | B.Sc এবং হেমোডায়ালিসিসে ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠানে হেমোডায়ালিসিস সংক্রান্ত ২ বছরের ইন-হাউস প্রশিক্ষণ/অভিজ্ঞতা |
| Health & Malaria Inspector Gr III | ১৮–৩৩ বছর | ৪৩ | রসায়নে B.Sc এবং Health/Sanitary Inspector-এ ১ বছরের ডিপ্লোমা |
| Audiologist & Speech Therapist | ২১–৩০ বছর | ১ | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BASLP এবং Rehabilitation Council of India (RCI)-তে রেজিস্ট্রেশন |
| Pharmacist (Entry Grade) | ২০–৩৫ বছর | ১১৮ | বিজ্ঞান বিভাগে ১০+২, ফার্মাসিতে ডিপ্লোমা এবং Pharmacy Act, 1948 অনুযায়ী রেজিস্টার্ড ফার্মাসিস্ট অথবা B.Pharm |
| Radiographer X-Ray Technician | ১৯–৩৩ বছর | ২৫ | পদার্থবিদ্যা ও রসায়নসহ ১০+২ এবং Radiography/X-Ray Technician/Radiodiagnosis Technology-তে ২ বছরের ডিপ্লোমা |
| ECG Technician | ১৮–৩৩ বছর | ৪ | ১০+২/বিজ্ঞানে স্নাতক এবং ECG Laboratory Technology/Cardiology Technician-এ সার্টিফিকেট, ডিপ্লোমা বা ডিগ্রি |
| Optometrist | ১৮–৩৩ বছর | ২ | Optometry-তে B.Sc অথবা Ophthalmic Technician-এ ৩–৪ বছরের ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাউন্সিলে রেজিস্ট্রেশন |
| Laboratory Assistant Grade II | ১৮–৩৩ বছর | ৩১ | বিজ্ঞান বিভাগে ১০+২ এবং Medical Laboratory Technology-তে DMLT ডিপ্লোমা অথবা অন্তত ১ বছরের সমতুল্য সার্টিফিকেট কোর্স |
বয়সসীমায় ছাড় (Age Relaxation)
- OBC (Non-Creamy Layer): সর্বোচ্চ বয়সসীমায় ৩ বছর ছাড়।
- SC/ST: সর্বোচ্চ বয়সসীমায় ৫ বছর ছাড়।
- PwBD ও প্রাক্তন সেনাকর্মী (Ex-Servicemen): সরকারি নিয়ম ও নির্ধারিত শর্ত অনুযায়ী বয়সসীমায় ছাড় প্রযোজ্য হবে।
অনলাইন আবেদন প্রক্রিয়া (RRB Online Application Process)
এই পদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। নিচে সংক্ষিপ্ত পদ্ধতি দেওয়া হলো:
- প্রার্থীদের রেলওয়ের অফিশিয়াল আবেদন পোর্টাল
rrbapply.gov.inবাrrb.indianrailways.gov.in-এ যেতে হবে। - পূর্বে কোনো রেজিষ্ট্রেশন করা থাকলে একই অ্যাকাউন্ট ডিটেইলস দিয়ে লগইন করা যাবে, অন্যথায় নতুন করে “Create an Account” করতে হবে।
- ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং সঠিক পোস্ট-প্রিফারেন্স সাবধানে পূরণ করতে হবে (একবার জমা দিলে পরবর্তীতে জোন বা পোস্ট পরিবর্তন করা যাবে না)।
- নির্দিষ্ট মাপ ও ফরম্যাটে লাইভ ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে।
- অনলাইন মোডে (নেট ব্যাঙ্কিং / ডেবিট কার্ড / ক্রেডিট কার্ড / ইউপিআই) আবেদন ফি জমা দিয়ে ফর্ম ফাইনাল সাবমিট করতে হবে।
- ভবিষ্যতের রেফারেন্সের জন্য কনফার্মেশন পেজটি ডাউনলোড বা প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।
আবেদন ফি (Application Fee)
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নিয়ম অনুযায়ী, প্রার্থীদের ক্যাটাগরি অনুযায়ী নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে। তবে প্রথম ধাপের কম্পিউটার বেসড টেস্ট (CBT)-এ অংশগ্রহণ করলে ফি-র একটি নির্দিষ্ট অংশ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে।
| ক্যাটাগরি | আবেদন ফি | CBT-তে অংশ নিলে রিফান্ড |
|---|---|---|
| General / OBC / EWS | ₹৫০০ | ₹৪০০ |
| SC / ST / PwBD / সকল মহিলা প্রার্থী | ₹২৫০ | ₹২৫০ (সম্পূর্ণ) |
নিয়োগ প্রক্রিয়া (Selection Process)
রেলের প্যারামেডিকেল পদে প্রার্থী বাছাই মূলত কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, নথিপত্র যাচাই এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হবে। ধাপে ধাপে প্রক্রিয়াটি জেনে নিন।
- সিঙ্গেল স্টেজ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (Single Stage CBT): পরীক্ষায় মোট ১০০টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। সাধারণ প্রার্থীদের জন্য সময় ৯০ মিনিট, আর PwBD প্রার্থীদের জন্য ১২০ মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৩ নম্বর কেটে নেওয়া হবে।
CBT পরীক্ষার সিলেবাস
| বিষয় | প্রশ্ন | নম্বর |
|---|---|---|
| Professional Ability | ৭০ | ৭০ |
| General Awareness | ১০ | ১০ |
| General Arithmetic, General Intelligence & Reasoning | ১০ | ১০ |
| General Science | ১০ | ১০ |
| মোট | ১০০ | ১০০ |
- নথিপত্র যাচাই (Document Verification): CBT-তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। মেধাতালিকায় স্থান পাওয়া প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, পরিচয় এবং অন্যান্য প্রয়োজনীয় নথি যাচাই করা হবে।
- মেডিকেল পরীক্ষা (Medical Examination): শেষ ধাপে নির্বাচিত প্রার্থীদের রেলের নির্ধারিত মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী শারীরিক ও চক্ষু পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় নির্ধারিত মানদণ্ড পূরণ করলেই নিয়োগের পরবর্তী প্রক্রিয়ায় এগোনো যাবে।
বেতন কাঠামো ও সুযোগ-সুবিধা (Salary & Allowances)
রেলের প্যারামেডিকেল ক্যাটাগরির বিভিন্ন পদ সপ্তম পে কমিশন (7th CPC) অনুযায়ী পে-লেভেল ৩ থেকে পে-লেভেল ৭-এর আওতায় রয়েছে। ফলে পদ ও পে-লেভেল অনুযায়ী প্রার্থীদের বেতন আলাদা হবে।
- প্রাথমিক মূল বেতন: পদভেদে মাসে ₹২১,৭০০ থেকে ₹৪৪,৯০০ পর্যন্ত।
- মূল বেতনের পাশাপাশি রেলের নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA), যাতায়াত ভাতা (TA)-সহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।
- পদ ও প্রযোজ্য নিয়ম অনুযায়ী অন্যান্য সরকারি সুযোগ-সুবিধাও মিলতে পারে।
অফিশিয়াল ওয়েবসাইট ও আবেদন লিংক
| বিবরণ | লিংক |
|---|---|
| অনলাইন আবেদন পোর্টাল (RRB Apply Direct Link) | rrbapply.gov.in |
| অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড (CEN No. 05/2026) | Download PDF↓ |
