ভারতীয় রেলে চাকরির স্বপ্ন দেখছেন? তাহলে আপনার জন্য এসেছে বড় সুযোগ। সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) সেকশন কন্ট্রোলার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের বিভিন্ন রেলওয়ে জোনে এই পদে কর্মী নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীরা কেন্দ্রীয় সরকারের অধীনে স্থায়ী চাকরির সুযোগ পাবেন। পাশাপাশি শুরুতেই প্রায় ৩৫ হাজার টাকা মাসিক বেতন, ডিএ, এইচআরএ-সহ একাধিক সরকারি ভাতা ও সুবিধাও মিলবে। ফলে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের কাছে এটি একটি বড় সুযোগ হতে চলেছে। আবেদন করতে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়সসীমা কত, কীভাবে আবেদন করবেন, নির্বাচন প্রক্রিয়া কী এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ কবে—এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে জেনে নিন আজকের প্রতিবেদনে।
ভারতীয় রেলে সেকশন কন্ট্রোলার পদে নিয়োগ
| বিজ্ঞপ্তি নম্বর | CEN No. 03/2026। |
| সংস্থার নাম | রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)। |
| পদের নাম | সেকশন কন্ট্রোলার। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.rrbapply.gov.in |
শিক্ষাগত যোগ্যতা
সেকশন কন্ট্রোলার পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduate) ডিগ্রি অর্জন করতে হবে। অর্থাৎ যেকোনও শাখা থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা প্রার্থীরাই এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করার যোগ্য হবেন।
বয়সসীমা
সেকশন কন্ট্রোলার পদে আবেদন করার জন্য ১ জুলাই, ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ন্যূনতম ২০ বছর এবং সর্বোচ্চ ৩৩ বছরের মধ্যে হতে হবে। তবে তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমায় নির্ধারিত ছাড় পাবেন। এছাড়াও অন্যান্য সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রেও প্রচলিত নিয়ম অনুসারে বয়সে ছাড় প্রযোজ্য হতে পারে।
বেতন
এই পদে নির্বাচিত প্রার্থীদের সপ্তম বেতন কমিশন (7th CPC) অনুযায়ী পে লেভেল-৬-এর আওতায় প্রাথমিকভাবে মাসিক ৩৫,৪০০ টাকা বেতন প্রদান করা হবে। এর পাশাপাশি মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA), পরিবহন ভাতা (TA) এবং অন্যান্য প্রযোজ্য সরকারি সুযোগ-সুবিধাও মিলবে।
কীভাবে আবেদন করবেন?
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
- আবেদন করার জন্য প্রার্থীদের তার সংশ্লিষ্ট রেলওয়ে জোনের ওয়েবসাইট ভিজিট করতে হবে। যেমন www.rrbkolkata.gov.in
- পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করে নিন।
- প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করুন ।
- আবেদন ফি জমা দিয়ে ফর্মটি সাবমিট করে দিন।
গুরুত্বপূর্ণ তারিখ
| গুরুত্বপূর্ণ তথ্য | তারিখ |
|---|---|
| আবেদন শুরুর সম্ভাব্য তারিখ | ১৫ জুলাই, ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ১৪ আগস্ট, ২০২৬ |
| আবেদন জমা দেওয়ার শেষ সময় | রাত ১১:৫৯ মিনিট (১৪ আগস্ট, ২০২৬) পর্যন্ত |
| Download the Official Notification | CLICK HEAR |
