চিতল নয়, রুই মাছেই বানান দারুণ মুইঠ্যা! কম খরচে জমে যাবে দুপুরের ভাত

-

বাঙালির ঐতিহ্যবাহী রান্নার মধ্যে মুইঠ্যা একটি বিশেষ পদ। সাধারণত চিতল মাছ দিয়ে এই সুস্বাদু রেসিপি তৈরি করা হলেও, সবসময় চিতল মাছ পাওয়া যায় না, আর দামও তুলনামূলকভাবে অনেক বেশি। তাই কম খরচে একই রকম স্বাদ উপভোগ করতে চাইলে রুই মাছ দিয়েও সহজেই তৈরি করা যায় দারুণ মুইঠ্যা। মাছের কাঁটা ছাড়িয়ে মশলা মিশিয়ে ছোট ছোট বল তৈরি করে ভেজে নিয়ে সুস্বাদু ঝোলে রান্না করলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া স্বাদের রুই মাছের মুইঠ্যা। দুপুরের গরম ভাতের সঙ্গে এই পদ একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে।

আরও পড়ুন: বাচ্চার টিফিনে বানান সুজির চকোলেট হালুয়া, খুদে আর টিফিন ফেরত আনবে না

রুই মাছের মুইঠ্যা বানাতে কী কী লাগবে?

রুই মাছের মুইঠ্যা তৈরির উপকরণ: ১-২ টুকরো রুই মাছ, ১টি সেদ্ধ আলু, ১টি বড় পেঁয়াজ কুচি, ১টি বড় পেঁয়াজ বাটা, ১ চা-চামচ আদা বাটা, ১ চা-চামচ হলুদ গুঁড়ো, ১ চা-চামচ লঙ্কা গুঁড়ো, ১ চা-চামচ জিরে গুঁড়ো, ৩-৪টি কাঁচা লঙ্কা কুচি, স্বাদমতো নুন, প্রয়োজনমতো সর্ষের তেল এবং পরিমাণমতো পানি।

- Advertisement -

রুই মাছের মুইঠ্যা তৈরির পদ্ধতি: প্রথমে রুই মাছ ভালো করে ধুয়ে নুন দেওয়া পানিতে সেদ্ধ করে নিন। মাছ ঠান্ডা হলে সব কাঁটা ভালোভাবে বেছে নিয়ে সেদ্ধ আলুর সঙ্গে মেখে নিন। এবার এতে আদা বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি এবং স্বাদমতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি মণ্ড তৈরি করুন। এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বলের আকারে মুইঠ্যা বানিয়ে গরম সর্ষের তেলে সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন। এরপর একই তেলে পেঁয়াজ বাটা ও টমেটো কুচি ভেজে নিন। পেঁয়াজের রং বদলে গেলে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন ও সামান্য চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। প্রয়োজনে অল্প পানি দিতে পারেন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে পরিমাণমতো গরম পানি দিয়ে ঝোল ফুটিয়ে নিন। ঝোল একটু ঘন হয়ে এলে ভেজে রাখা মুইঠ্যাগুলো দিয়ে আরও ৫-৭ মিনিট রান্না করুন। এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু রুই মাছের মুইঠ্যা।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News