ভাইরাল ভিডিওতে বদলে যাওয়া চেহারা! সলমন খানকে দেখে উদ্বেগে অনুরাগীরা

-

বলিউড সুপারস্টার সলমন খানকে (Salman Khan) সম্প্রতি একটি অনুষ্ঠানে দেখে অনেক অনুরাগীই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে তাঁর গলার চামড়া কিছুটা ঝুলে যাওয়া, চোখ কোটরগত দেখানো এবং মুখে ক্লান্তির ছাপ নজরে এসেছে। সেই থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা—হঠাৎ কী হয়েছে অভিনেতার? তবে এখনও পর্যন্ত সলমন খান বা তাঁর টিমের পক্ষ থেকে স্বাস্থ্য নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

সলমনের শরীর নিয়ে উদ্বেগ প্রকাশ ভক্তদের

শুক্রবার (১৭ জুলাই) মুম্বইয়ের বস্তি পুনর্বাসন কর্তৃপক্ষ (SRA)-এর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন বলিউড অভিনেতা সলমন খান। সেখানে তিনি এসআরএ-এর অত্যাধুনিক ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি সার্ভার রুম)-এর উদ্বোধন করেন। অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাঁর চেহারা নিয়ে জোর আলোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, “সলমন খানের হঠাৎ কী হয়েছে?” ভিডিওতে ৬০ বছর বয়সি অভিনেতাকে আগের তুলনায় কিছুটা রোগা, তবে সুগঠিত ও ক্লিন-শেভড লুকে দেখা যায়। বেইজ রঙের শার্ট ও নীল জিন্স পরে তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সঙ্গে কথা বলেন এবং স্বাভাবিকভাবেই সময় কাটাতে দেখা যায়। যদিও তাঁর চেহারা নিয়ে নানা জল্পনা চলছে, এখনও পর্যন্ত স্বাস্থ্য নিয়ে সলমন খান বা তাঁর টিমের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

- Advertisement -

অনুষ্ঠানের ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। মন্তব্যের ঘরে অনেক অনুরাগী ও নেটিজেন সলমন খানের চেহারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একজন লিখেছেন, “উনি কি সত্যিই সলমন খান? অভিনেতা কি অসুস্থ?” আবার অন্য একজন এক্স (X)-এ পোস্ট করে বলেন, “সলমন খানের এখন ৬০ বছর বয়স। সময় কারও জন্য থেমে থাকে না। কেউ যতই জনপ্রিয় বা আইকনিক হোন না কেন, সময়ের প্রভাব সবার ওপরই পড়ে।” আরও একজন নেটিজেন মন্তব্য করেন, “সলমনকে অনেক বেশি বয়স্ক দেখাচ্ছে।” তবে এই সবই সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত প্রতিক্রিয়া। অভিনেতার শারীরিক অবস্থা সম্পর্কে এখনও পর্যন্ত তাঁর বা তাঁর টিমের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

উদ্বেগ প্রকাশ করে ‘বজরঙ্গি ভাইজানের’ এক ভক্ত প্রশ্ন তুলেছেন যে, সুপারস্টার বর্তমানে কোনো স্বাস্থ্যজনিত কোনো সমস্যায় ভুগছেন কিনা। তিনি লেখেন, অভিনেতার এই চেহারা দেখে সত্যিই কষ্ট হচ্ছে। তার চোখমুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি কতটা ক্লান্ত ও অসুস্থ। সিনেমায় ‘টাইগার’ একাই লড়েন ৫০ জনের সাথে, কিন্তু এখন বাস্তবে সালমানের দিকে তাকালে মনে হচ্ছে তার সেই তেজ ও উদ্যম যেন উধাও হয়ে গেছে। স্পষ্টতই তাকে শারীরিকভাবে অসুস্থ বলে মনে হচ্ছে। অভিনেতার কী এমন অসুখ করেছে? কেন তাকে এমন দেখতে লাগছে? – তা নিয়ে প্রশ্নে ভরে উঠেছে মন্তব্য বিভাগ।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News