Homeপশ্চিমবঙ্গযুবভারতীর সামনে বিতর্কিত মূর্তি ভাঙল সরকার, সরানো হল বিশ্ববাংলা লোগো

যুবভারতীর সামনে বিতর্কিত মূর্তি ভাঙল সরকার, সরানো হল বিশ্ববাংলা লোগো

-

দীর্ঘদিন ধরে বিতর্কের কেন্দ্রে থাকা সল্টলেক স্টেডিয়াম বা যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে স্থাপিত বিশ্ববাংলা লোগোযুক্ত অদ্ভুত আকৃতির বিশাল মূর্তিটি অবশেষে সরিয়ে ফেলা হল (Salt Lake Stadium) । রাজ্যে পালাবদলের পর থেকেই এই কাঠামো নিয়ে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছিল। সেই পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফে মূর্তিটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যাচ্ছে, শনিবার সরকারি নির্দেশ মেনেই যুবভারতীর গেটের সামনে থাকা ওই বড় কাঠামোটি ভেঙে সরিয়ে দেওয়া হয়েছে।

মূর্তি সরানোর নির্দেশ দিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী (Salt Lake Stadium) 

তৃণমূল জমানার অবসান এবং নতুন সরকারের সূচনার পর থেকেই যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে থাকা বিশ্ববাংলা লোগোযুক্ত বিতর্কিত মূর্তিটি ঘিরে আলোচনা আরও তীব্র হয়। ফুটবলারের অর্ধেক অবয়ব, কাটা পায়ের উপর ফুটবল ও অস্বাভাবিক নকশার এই কাঠামোকে অনেকেই অশোভন ও বিভ্রান্তিকর বলে সমালোচনা করেছিলেন। সরকার গঠনের পর রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক সল্টলেক স্টেডিয়ামে দাঁড়িয়েই স্পষ্ট জানান, মূর্তিটি সরিয়ে ফেলতে হবে। সেই নির্দেশ মেনেই এবার যুবভারতীর ভিআইপি গেটের সামনে থাকা কাঠামোটি ভেঙে ফেলা হয়েছে। রাজ্য সরকারের দাবি, দিন দিন এই মূর্তিকে ঘিরে বিতর্ক বাড়ছিল, তাই সেটি সরিয়ে দেওয়াই উপযুক্ত সিদ্ধান্ত। পাশাপাশি শহরের তিন প্রধান ক্লাব মহল থেকেও এই সিদ্ধান্তকে সমর্থন করা হয়েছিল বলে জানা গিয়েছে।

- Advertisement -

প্রসঙ্গত, আগের সরকারের তরফে বিশ্ববাংলা লোগোযুক্ত অদ্ভুত মূর্তিটি ভেঙে ফেলার পর সেই জায়গায় কোন মূর্তি বসানো হবে তা জানা যায়নি। তবে কয়েকটি সূত্র বলছে, যুবভারতীর সামনের অংশে পুরনো মূর্তিটি ভাঙার পর সেখানে বিখ্যাত কোনও ফুটবলারের মূর্তি বা ভাস্কর্য বসানো হতে পারে। এ নিয়ে আগেই নানান দাবি রেখেছিলেন শহরের ফুটবলপ্রেমীরা।

- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -
Related Stories
- Advertisement -