Homeটেকনলজি ও গ্যাজেটসটেক নিউজSamsung লঞ্চ করল নতুন Vision AI TV, থাকছে দুর্দান্ত AI ফিচার

Samsung লঞ্চ করল নতুন Vision AI TV, থাকছে দুর্দান্ত AI ফিচার

-

Samsung এবার ভারতে তাদের নতুন 2026 Vision AI TV লাইনআপ লঞ্চ করেছে। যেখানে অত্যাধুনিক AI প্রযুক্তির সাহায্যে ছবির কোয়ালিটি, সাউন্ড এবং সামগ্রিক ভিউয়িং এক্সপেরিয়েন্সকে আরও উন্নত করা হয়েছে। এই নতুন সিরিজে রয়েছে Micro RGB, OLED, Neo QLED, The Frame, Mini LED এবং UHD— মোট ছয়টি আলাদা ক্যাটাগরির টিভি। ফলে প্রিমিয়াম থেকে বাজেট সেগমেন্ট, প্রায় সব ধরনের ক্রেতার জন্যই এই লাইনআপে রয়েছে একাধিক বিকল্প।

Samsung 2026 Vision AI TV দাম কত?

Samsung-এর 2026 Vision AI TV সিরিজের বিভিন্ন মডেলের দামও রাখা হয়েছে আলাদা আলাদা সেগমেন্ট অনুযায়ী। UHD TV-এর দাম শুরু হচ্ছে 36,990 টাকা থেকে, Mini LED TV 42,990 টাকা, Neo QLED TV 52,990 টাকা, The Frame TV 56,990 টাকা, OLED TV 1,14,990 টাকা এবং Micro RGB TV-এর দাম শুরু হচ্ছে 1,24,990 টাকা থেকে। লঞ্চ অফার হিসেবে কিছু নির্বাচিত মডেলের সঙ্গে ফ্রি Soundbar ও Music Studio দেওয়া হচ্ছে। পাশাপাশি থাকছে ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক এবং সহজ EMI সুবিধাও। কোম্পানির রিটেল স্টোর, অফিসিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মে ইতিমধ্যেই এই টিভিগুলি বিক্রি শুরু হয়েছে।

- Advertisement -

AI ফিচারগুলো আসলে কী?

Samsung-এর নতুন 2026 Vision AI TV লাইনআপের সবচেয়ে বড় আকর্ষণ হল Vision AI Companion বা VAC ফিচার। এখানে একসঙ্গে ব্যবহার করা হয়েছে Samsung-এর Bixby, Perplexity এবং Microsoft Copilot-এর মতো জনপ্রিয় AI প্ল্যাটফর্ম। ফলে টিভি এখন আর শুধু কনটেন্ট দেখানোর যন্ত্র নয়, বরং আপনার পছন্দ বুঝে কী দেখবেন, কী শুনবেন, এমনকি কোন ধরনের কনটেন্ট ভালো লাগতে পারে, সেই বিষয়েও স্মার্ট সাজেশন দিতে পারে।

এই সিরিজে থাকা AI Upscaling Pro ফিচারটি পুরনো বা কম রেজোলিউশনের ভিডিওকে রিয়েল টাইমে বিশ্লেষণ করে আরও পরিষ্কার, ডিটেইলড এবং কনট্রাস্ট সমৃদ্ধ করে তোলে। ফলে পুরনো সিনেমা বা ভিডিওও অনেক বেশি শার্প এবং আধুনিক মনে হয়। পাশাপাশি Color Booster Pro ছবির রং বিশ্লেষণ করে সেগুলোকে আরও উজ্জ্বল ও বাস্তবসম্মত করে দেখায়, যার ফলে সিনেমা বা ওয়েব সিরিজ দেখার অভিজ্ঞতা অনেকটাই বদলে যায়।

স্পোর্টসপ্রেমীদের জন্যও রয়েছে বিশেষ সুবিধা। AI Soccer Mode লাইভ ম্যাচের ছবি ও সাউন্ড রিয়েল টাইমে অপ্টিমাইজ করে, যাতে স্টেডিয়ামে বসে খেলা দেখার মতো অনুভূতি পাওয়া যায়। আর AI Sound Controller Pro ডায়ালগ, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং স্টেডিয়ামের শব্দ আলাদা করে বিশ্লেষণ করতে পারে। তাই চাইলে কমেন্ট্রির আওয়াজ বাড়িয়ে বা দর্শকদের চিৎকার কমিয়ে নিজের মতো করে সাউন্ড সেট করা যাবে।

- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -
Related Stories
- Advertisement -