Galaxy S26-এ আসছে One UI 9, এই সপ্তাহেই মিলবে Android 17 আপডেট?

Sanju Das, কলকাতাঃ Samsung ইতিমধ্যেই বিশ্ববাজারে তাদের নতুন One UI 9 আপডেট রোলআউট শুরু করেছে। দক্ষিণ কোরিয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের Galaxy S26 সিরিজের ব্যবহারকারীরাই প্রথম এই আপডেট পেয়েছেন। এবার ভারতসহ দক্ষিণ এশিয়ার বাজারেও দ্রুত নতুন অপারেটিং সিস্টেম আপডেট পৌঁছে দিতে পারে Samsung বলে মনে করছেন প্রযুক্তি মহলের পর্যবেক্ষকরা। যদিও সংস্থার তরফে এখনও নির্দিষ্ট কোনও রিলিজ তারিখ জানানো হয়নি, তবে বিভিন্ন লিক ও রিপোর্ট অনুযায়ী চলতি সপ্তাহেই ভারতে One UI 9-এর রোলআউট শুরু হতে পারে। এই আপডেটে কী কী নতুন ফিচার থাকছে, কোন কোন ডিভাইস আপডেট পাবে এবং ভারতে কবে থেকে আপডেট মিলতে পারে—জেনে নিন বিস্তারিত।

- Advertisement -

One UI 9 ভারতে রোলআউট

Samsung ইতিমধ্যেই বিশ্ববাজারে One UI 9 আপডেট রোলআউট শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা গতকাল থেকেই এই নতুন আপডেট পেতে শুরু করেছেন। তবে এখনও পর্যন্ত ভারতে One UI 9 কবে থেকে পাওয়া যাবে, সে বিষয়ে Samsung-এর তরফে কোনও নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। প্রযুক্তি মহলের অনুমান, Galaxy S26 সিরিজের ভারতীয় ব্যবহারকারীরা চলতি সপ্তাহের মধ্যেই এই আপডেট পেয়ে যেতে পারেন।

One UI 9-এর হাত ধরে Galaxy ফোনে Android 17-এর একাধিক নতুন ফিচার আসছে। এর মধ্যে অন্যতম My FanCam। এই ফিচারের সাহায্যে ভিডিওতে থাকা নির্দিষ্ট কোনও ব্যক্তিকে ট্র্যাক করে ক্যামেরার ফোকাস তাঁর উপরই ধরে রাখা যাবে। কনসার্ট, খেলাধুলার অনুষ্ঠান কিংবা পরিবারের কোনও অনুষ্ঠানে এই ফিচারটি বিশেষভাবে কাজে লাগতে পারে।

- Advertisement -

এছাড়াও One UI 9-এ থাকছে Now Brief। এটি একটি জেনারেটিভ ও এডিট করা যায় এমন কার্ড, যার মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন তথ্যের সারাংশের উপর আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন। নতুন Now Nudge ফিচারটি বিভিন্ন অ্যাপ ব্যবহারের ধরন বুঝে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবে। এমনকি কোনও কথোপকথনে শেয়ার করা লোকেশন বা রিজার্ভেশনের তথ্যও স্ক্রিন থেকে বেরিয়ে না গিয়েই সংরক্ষণ করতে সাহায্য করবে।

- Advertisement -

Creative Studio, Interpreter, Document Scanner এবং Voice Recorder-এও একাধিক আপডেট থাকছে। পাশাপাশি Security Brief ও নতুন Privacy Notice-এর মাধ্যমে সন্দেহজনক অ্যাপের আচরণ বা অপ্রয়োজনীয় পারমিশন চাওয়ার মতো নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হবে। অন্যদিকে Warranty and Care অপশনের মাধ্যমে Settings থেকেই ফোনের ওয়ারেন্টির তথ্য দেখা এবং Samsung Care+ ম্যানেজ করা যাবে।

One UI 9 উপযুক্ত ডিভাইসসমূহ

Samsung নিশ্চিত করেছে যে One UI 9 আপডেট পাওয়ার তালিকায় প্রথমেই রয়েছে Galaxy S26 সিরিজ। এছাড়াও Galaxy S25 ও S25 FE, Galaxy S24 ও S24 FE এবং Galaxy S23 ও S23 FE-তেও এই নতুন আপডেট পৌঁছবে।

শুধু S সিরিজ নয়, Samsung-এর একাধিক ফোল্ডেবল ফোনেও One UI 9 আসছে। তালিকায় রয়েছে Galaxy Z Fold 7, Galaxy Z Flip 7, Galaxy Z Fold 6, Galaxy Z Flip 6, Galaxy Z Fold 5 এবং Galaxy Z Flip 5। অর্থাৎ, সাম্প্রতিক প্রজন্মের একাধিক Galaxy স্মার্টফোন ব্যবহারকারীই ধাপে ধাপে নতুন One UI 9-এর ফিচারগুলি ব্যবহার করার সুযোগ পাবেন।

Sanju Das
Sanju Dashttps://jknews24.in/
আমি Sanju Das, একজন Technical Person। গত দুই বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত আছি। MCET কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি। কম্পিউটার, স্মার্টফোন, গ্যাজেট এবং নতুন প্রযুক্তি নিয়ে নিয়মিত লেখালেখি করি। প্রযুক্তির দুনিয়ায় নতুন কী আসছে এবং কোন ফিচার সত্যিই ব্যবহারকারীদের কাজে লাগবে, তা সহজ ও মানবিক ভাষায় পাঠকের সামনে তুলে ধরাই আমার মূল লক্ষ্য। মেল - sanju.officiaal@gmail.com
Breaking News