Homeচাকরি খবরSBI Apprentice Recruitment 2026: স্টেট ব্যাঙ্কে ৭ হাজারের বেশি নিয়োগ

SBI Apprentice Recruitment 2026: স্টেট ব্যাঙ্কে ৭ হাজারের বেশি নিয়োগ

-

ব্যাঙ্কিং সেক্টরে নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্ন থাকলে এবার দারুণ সুযোগ নিয়ে এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। দেশজুড়ে ৭ হাজারেরও বেশি শূন্যপদে অ্যাপ্রেন্টিস (Apprentice) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। যদিও এটি স্থায়ী চাকরি নয়, তবে এই প্রশিক্ষণকালীন সময়ে ব্যাঙ্কিং কাজের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাওয়া যাবে, যা ভবিষ্যতের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হতে পারে।

SBI Apprentice Recruitment 2026: স্টেট ব্যাংক অ্যাপ্রেন্টিস নিয়োগ

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ২০২৬-২৭ বর্ষের জন্য এই ওয়ান-ইয়ার (১ বছর) অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং প্রোগ্রাম চালু করেছে। যোগ্য ও আগ্রহী স্নাতক প্রার্থীরা আগামী ৮ই জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন, সফলভাবে ট্রেনিং শেষ করলে প্রার্থীদের একটি সার্টিফিকেট প্রদান করা হবে।

- Advertisement -
বিবরণতথ্য
সংস্থার নামস্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)
পদের নামঅ্যাপ্রেন্টিস (Apprentice – শিক্ষানবিশ)
মোট শূন্যপদ৭,১৫০টি (সমগ্র ভারতে)
আবেদন শুরুর তারিখ১৯ মে, ২০২৬
আবেদনের শেষ তারিখ০৮ জুন, ২০২৬
অনলাইন পরীক্ষার সময়সম্ভাব্য জুলাই, ২০২৬

মোট শূন্য পদ (Total Post)

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর এই বিজ্ঞপ্তির মাধ্যমে সমগ্র দেশজুড়ে মোট ৭,১৫০টি অ্যাপ্রেন্টিস শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য আলাদা করে মোট ৪৬০টি শূন্যপদ নির্ধারণ করা হয়েছে, যেখানে রাজ্যের বিভিন্ন জেলাভিত্তিক শাখায় নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।

পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক শূন্যপদের বিস্তারিত তালিকা নিচে দেওয়া হলো-

জেলার নামশূন্যপদের সংখ্যা
উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)২০টি
দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas)২০টি
মুর্শিদাবাদ (Murshidabad)২০টি
নদীয়া (Nadia)২০টি
বাঁকুড়া (Bankura)২০টি
বীরভূম (Birbhum)২০টি
পশ্চিম বর্ধমান (Paschim Burdwan)২০টি
পূর্ব বর্ধমান (Purba Bardhaman)২০টি
পুরুলিয়া (Purulia)২০টি
হুগলি (Hooghly)২০টি
ঝাড়গ্রাম (Jhargram)২০টি
পূর্ব মেদিনীপুর (Purba Medinipur)২০টি
পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur)২০টি
কলকাতা (Kolkata)২০টি
আলিপুরদুয়ার (Alipurduar)২০টি
কোচবিহার (Cooch Behar)২০টি
দার্জিলিং (Darjeeling)২০টি
দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur)২০টি
উত্তর দিনাজপুর (Uttar Dinajpur)২০টি
জলপাইগুড়ি (Jalpaiguri)২০টি
কালিম্পং (Kalimpong)২০টি
মালদা (Malda)২০টি
হাওড়া (Howrah)২০টি
পশ্চিমবঙ্গে মোট শূন্যপদ৪৬০টি

যোগ্যতা ও বয়সসীমা (Eligibility & Age Limit)

স্টেট ব্যাঙ্কের অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য প্রার্থীদের কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। আবেদনকারীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক (Graduation) ডিগ্রি অর্জন করতে হবে। বয়সের ক্ষেত্রে ০১.০৪.২০২৬ অনুযায়ী প্রার্থীর সর্বনিম্ন বয়স ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছর হতে হবে, তবে নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীরা ৫ বছরের এবং OBC প্রার্থীরা ৩ বছরের বয়সের ছাড় পাবেন। এছাড়া, যাঁরা আগে কোনো সংস্থায় অ্যাপ্রেন্টিসশিপ করেছেন বা ১ বছরের বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁরা এই পদে আবেদন করতে পারবেন না।

আবেদন প্রক্রিয়া (SBI Apprentice Application Process)

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাপ্রেন্টিস পদে আবেদন সম্পূর্ণভাবে অনলাইন মাধ্যমে করতে হবে। প্রথমে প্রার্থীদের এসবিআই-এর অফিশিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে (sbi.co.in/careers) গিয়ে নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে ওয়ান-টাইম রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর প্রয়োজনীয় সমস্ত ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদন ফর্মটি সাবমিট করতে হবে। সব তথ্য দেওয়া হয়ে গেলে নির্ধারিত আবেদন ফি অনলাইনে জমা দিতে হবে এবং ফাইনাল সাবমিটের পর সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে নিজের কাছে নিরাপদে রেখে দেওয়া উচিত।

অফিশিয়াল বিজ্ঞপ্তি ও আবেদন লিংক

Engagement of Apprentices Under The Apprentices Act,1961 Advertisement No: CRPD/APPR/2026-27/07
বিবরণলিংক
অফিসিয়াল ওয়েবসাইটhttps://sbi.bank.in/web/careers/
আবেদন অনলাইন পোর্টাল (Direct Link)Apply Online »
অফিশিয়াল নোটিশ↓ Download PDF

- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -
Related Stories
- Advertisement -