SBI Clerk Admit Card 2026 প্রকাশ, সরাসরি লিঙ্কে এখনই ডাউনলোড করুন

তামান্না খান, কলকাতাঃ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। ২০২৬ সালের SBI Clerk Prelims পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে ব্যাংক। এবারের নিয়োগে মোট ৯,১২৪টি জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে। আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর ২০২৬ প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা। তার আগে ২১ সেপ্টেম্বর থেকেই অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড বা কল লেটার আপলোড করা শুরু হয়েছে। পরীক্ষার্থীরা নিজেদের লগইন তথ্য ব্যবহার করে অ্যাকাউন্টে ঢুকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, সেই ধাপগুলি এবং প্রয়োজনীয় লিংকের তথ্য নিচে দেওয়া হল।

- Advertisement -

SBI Clerk Admit Card প্রকাশ পেল

বিষয়তথ্য
নিয়োগকারী সংস্থাস্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)
পদের নামজুনিয়র অ্যাসোসিয়েট (ক্লার্ক)
অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রিলিমিনারি পরীক্ষার তারিখ২৬ ও ২৭ সেপ্টেম্বর ২০২৬
ব্যাংকের ওয়েবসাইটsbi.bank.in

SBI Clerk Prelims Exam Pattern 2026

SBI Junior Associate প্রিলিমিনারি পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের অবজেক্টিভ বা MCQ পদ্ধতিতে। পরীক্ষার জন্য মোট ৬০ মিনিট সময় দেওয়া হবে। তবে প্রতিটি বিভাগের জন্য আলাদা করে ২০ মিনিট করে সময় নির্ধারিত থাকবে। অর্থাৎ, একটি বিভাগের নির্ধারিত সময় শেষ হলে সেই বিভাগের প্রশ্নে আর উত্তর দেওয়া যাবে না।

বিষয়মোট প্রশ্নমোট নম্বরনির্ধারিত সময়
English Language৩০৩০২০ মিনিট
Numerical Ability৩৫৩৫২০ মিনিট
Reasoning Ability৩৫৩৫২০ মিনিট
মোট১০০১০০৬০ মিনিট

SBI Clerk Prelims Exam Shift Timings

  • ১ম শিফট: রিপোর্টিং টাইম সকাল ০৮:০০ টা | পরীক্ষা শুরু সকাল ০৯:০০ টা – ১০:০০ টা
  • ২য় শিফট: রিপোর্টিং টাইম সকাল ১০:৩০ টা | পরীক্ষা শুরু সকাল ১১:৩০ টা – ১২:৩০ টা
  • ৩য় শিফট: রিপোর্টিং টাইম দুপুর ০১:০০ টা | পরীক্ষা শুরু দুপুর ০২:০০ টা – ০৩:০০ টা
  • ৪র্থ শিফট: রিপোর্টিং টাইম বিকেল ০৩:৩০ টা | পরীক্ষা শুরু বিকেল ০৪:৩০ টা – ০৫:৩০ টা

কিভাবে SBI Clerk Prelims Admit Card 2026 ডাউনলোড করবেন?

  • প্রথম ধাপ: প্রথমে অ্যাডমিট কার্ড ডাউনলোড লিংকে প্রবেশ করুন।
  • দ্বিতীয় ধাপ: স্ক্রিনে লগ-ইন পেজ খুলবে।
  • তৃতীয় ধাপ: নির্ধারিত বক্সে আপনার Registration Number / Roll Number এবং Password / Date of Birth (DD-MM-YY ফরম্যাটে) লিখুন।
  • চতুর্থ ধাপ: ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করে ‘Login’ / ‘Submit’ বাটনে ক্লিক করুন।
  • পঞ্চম ধাপ: আপনার অ্যাডমিট কার্ডটি স্ক্রিনে দেখতে পাবেন। সেটি ভালোভাবে যাচাই করে PDF নিয়ে এককপি কালার প্রিন্ট করে রাখুন।

বিঃদ্রঃ প্রার্থীদের অ্যাডমিট কার্ডে উল্লেখিত রিপোর্টিং টাইমের অন্তত ৩০ মিনিট পূর্বে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Tamanna Khan
Tamanna Khanhttps://jknews24.in/
আমি তামান্না খান। গত তিন বছর ধরে ডিজিটাল নিউজ মিডিয়ায় কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। সরকারি প্রকল্প, শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিতে আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সহজ, তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার লেখার মূল লক্ষ্য। মেল- pinkykhan342166@gmail.com
Breaking News