পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে State Bank of India। দেশের অন্যতম বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে SBI Clerk Recruitment 2026-এর মাধ্যমে মোট ১,৫৩৮টি জুনিয়র অ্যাসোসিয়েট (Customer Support & Sales) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম স্নাতক পাশ হতে হবে। কলকাতা-সহ স্টেট ব্যাঙ্কের বিভিন্ন সার্কেলের জন্য আলাদা শূন্যপদ রাখা হয়েছে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তাই নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করার আগে শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন ফি, নির্বাচন পদ্ধতি এবং অনলাইনে আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া ভালোভাবে জেনে নেওয়া জরুরি।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় ১৫৩৮ ক্লার্ক নিয়োগ
| পরীক্ষার নাম | SBI Clerk Recruitment 2026 |
| পদের নাম | Junior Associate |
| বিভাগ | Customer Support & Sales |
| মোট শূন্যপদ | ১৫৩৮ টি । |
| নিয়োগের ধরন | স্থায়ী |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| অফিসিয়াল ওয়েবসাইট | sbi.bank.in/web/careers |
শিক্ষাগত যোগ্যতা
SBI Clerk Recruitment 2026-এ আবেদন করতে হলে প্রার্থীকে যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। অর্থাৎ নির্দিষ্ট কোনও বিষয়ে ডিগ্রি থাকা বাধ্যতামূলক নয়। পাশাপাশি, যারা বর্তমানে স্নাতকের শেষ বর্ষ বা শেষ সেমেস্টারে পড়াশোনা করছেন, তারাও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।
বয়সসীমা
SBI Clerk Recruitment 2026-এ আবেদনকারী প্রার্থীর বয়স ১ এপ্রিল ২০২৬ অনুযায়ী ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ নির্ধারিত বয়সসীমার মধ্যে থাকা প্রার্থীরাই এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে। OBC প্রার্থীরা সর্বোচ্চ ৩ বছর এবং SC/ST প্রার্থীরা সর্বোচ্চ ৫ বছর বয়সের ছাড় পাবেন। এছাড়াও PwBD এবং প্রাক্তন সেনাকর্মীদের জন্য নির্ধারিত সরকারি নিয়ম অনুযায়ী অতিরিক্ত বয়সের ছাড় প্রযোজ্য হবে।
বেতন কাঠামো
SBI Clerk Recruitment 2026-এ নির্বাচিত Junior Associate-দের প্রারম্ভিক বেসিক পে হবে ₹২৪,০৫০। এর সঙ্গে প্রযোজ্য দুটি অতিরিক্ত ইনক্রিমেন্ট যোগ হলে প্রাথমিক বেসিক পে দাঁড়াবে ₹২৬,৭৩০। এর পাশাপাশি ডিএ (Dearness Allowance) এবং অন্যান্য বিভিন্ন ভাতা যুক্ত হবে। মেট্রো শহরগুলিতে ডিএ ও অন্যান্য সুবিধা মিলিয়ে প্রাথমিক মাসিক বেতন প্রায় ₹৪৬,০০০ হতে পারে। অভিজ্ঞতা ও ইনক্রিমেন্টের সঙ্গে ধীরে ধীরে বেতন বাড়বে এবং নির্দিষ্ট স্কেলে তা ₹৬৪,৪৮০ পর্যন্ত পৌঁছতে পারে। এছাড়াও কর্মীদের জন্য PF, পেনশন, মেডিকেল সুবিধা এবং Leave Fare Concession (LFC)-এর মতো বিভিন্ন সুবিধা প্রযোজ্য থাকবে।
আবেদন করার নিয়ম
- প্রার্থীদের এসবিআই-এর অফিশিয়াল ক্যারিয়ার পোর্টালে sbi.bank.in/web/careers/current-openings গিয়ে অনলাইন ফর্ম পূরণ করতে হবে।
- ছবি, স্বাক্ষর, বাম হাতের বুড়ো আঙুলের ছাপ এবং নির্দিষ্ট বয়ানের হাতে লেখা ঘোষণা স্ক্যান করে আপলোড করতে হবে।
- আবেদন ফি জমা করার পর আবেদনপত্র সাবমিট করতে হবে।
নির্বাচন প্রক্রিয়া
SBI Clerk Recruitment 2026-এর নির্বাচন প্রক্রিয়া মূলত তিনটি ধাপে সম্পন্ন হবে—প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী স্থানীয় ভাষা পরীক্ষা। প্রতিটি ধাপ সফলভাবে উত্তীর্ণ হলেই পরবর্তী পর্যায়ে যাওয়ার সুযোগ মিলবে।
১. প্রিলিমিনারি পরীক্ষা (Phase-I)
প্রথম ধাপে ১০০ নম্বরের কম্পিউটার ভিত্তিক অবজেক্টিভ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার মোট সময় ১ ঘণ্টা। প্রতিটি বিষয়ের জন্য আলাদা সময় নির্ধারিত থাকবে।
| বিষয় | প্রশ্ন/নম্বর | সময় |
|---|---|---|
| ইংলিশ ল্যাঙ্গুয়েজ | ৩০ | ২০ মিনিট |
| নিউমেরিক্যাল অ্যাবিলিটি | ৩৫ | ২০ মিনিট |
| রিজনিং অ্যাবিলিটি | ৩৫ | ২০ মিনিট |
| মোট | ১০০ | ৬০ মিনিট |
ভুল উত্তরের জন্য নির্ধারিত নিয়ম অনুযায়ী ০.২৫ নম্বর কাটা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় সফল প্রার্থীরাই মেইন পরীক্ষায় বসার সুযোগ পাবেন।
২. মেইন পরীক্ষা (Phase-II)
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের ২০০ নম্বরের মেইন পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার মোট সময় ২ ঘণ্টা ৪০ মিনিট। এখানে মোট ১৯০টি প্রশ্ন থাকবে এবং চারটি বিভাগে পরীক্ষা নেওয়া হবে।
| বিষয় | প্রশ্ন সংখ্যা | নম্বর | সময় |
|---|---|---|---|
| জেনারেল/ফিন্যান্সিয়াল অ্যাওয়ারনেস | ৫০ | ৫০ | ৩৫ মিনিট |
| জেনারেল ইংলিশ | ৪০ | ৪০ | ৩৫ মিনিট |
| কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড | ৫০ | ৫০ | ৪৫ মিনিট |
| রিজনিং অ্যাবিলিটি ও কম্পিউটার অ্যাপ্টিটিউড | ৫০ | ৬০ | ৪৫ মিনিট |
| মোট | ১৯০ | ২০০ | ২ ঘণ্টা ৪০ মিনিট |
৩. স্থানীয় ভাষা পরীক্ষা (Local Language Test)
মেইন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের সংশ্লিষ্ট রাজ্য বা সার্কেলের স্থানীয় ভাষায় দক্ষতা যাচাই করা হবে। তবে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক স্তরে সংশ্লিষ্ট স্থানীয় ভাষা পড়ে থাকলে সাধারণত আলাদা করে এই ভাষা পরীক্ষা দিতে হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ
| বিষয় | তারিখ |
|---|---|
| অনলাইন আবেদন শুরু | ৭ আগস্ট ২০২৬ |
| অনলাইনে আবেদনের শেষ তারিখ | ২৭ আগস্ট ২০২৬ |
| প্রিলিমিনারি পরীক্ষা | সেপ্টেম্বর ২০২৬ (সম্ভাব্য) |
| মেইন পরীক্ষা | অক্টোবর/নভেম্বর ২০২৬ (সম্ভাব্য) |
| Download the official Notification | Download Now |
