ব্যাংকিং সেক্টরে চাকরির স্বপ্ন দেখছেন পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা? তাহলে আপনার জন্য এসেছে বড় সুযোগ। ভারতের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) ১৫০০টি প্রবেশনারি অফিসার (PO) পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (SBI PO Recruitment)। দেশের বিভিন্ন প্রান্তের যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। নির্বাচিত প্রার্থীরা এক বছরের প্রবেশন পিরিয়ড সফলভাবে সম্পূর্ণ করার পর স্থায়ীভাবে ব্যাংকে যোগ দেওয়ার সুযোগ পাবেন। এর পাশাপাশি থাকবে আকর্ষণীয় মাসিক বেতন ও অন্যান্য চাকরিজনিত সুবিধা। তাই যারা আবেদন করতে আগ্রহী, তারা শেষ তারিখের অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন এবং আবেদন পদ্ধতি, যোগ্যতা, শেষ তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আগে থেকেই জেনে নিন।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় ১৫০০ প্রবেশনারি অফিসার নিয়োগ (SBI PO Recruitment)
| নিয়োগকারী সংস্থা | স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)। |
| পদের নাম | প্রবেশনারি অফিসার (SBI PO)। |
| মোট শূন্যপদ | ১৫০০। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| অফিসিয়াল ওয়েবসাইট | https://sbi.bank.in |
শূন্যপদের বিবরণ
| ক্যাটাগরি | নিয়মিত শূন্যপদ | ব্যাকলগ শূন্যপদ | মোট শূন্যপদ |
| UR | ৫৮৮ | ০ | ৫৮৮ |
| OBC | ৩৯০ | ০ | ৩৯০ |
| SC | ২১৬ | ১৮ | ২৩৪ |
| ST | ১০৮ | ৩৬ | ১৪৪ |
| EWS | ১৪৪ | ০ | ১৪৪ |
| সর্বমোট | ১৪৪৬ | ৫৪ | ১৫০০ |
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। তবে এখনও যারা স্নাতকের শেষ বর্ষ বা শেষ সেমিস্টারে পড়ছেন, তারাও আবেদন করার সুযোগ পাবেন। সেক্ষেত্রে নির্বাচনী প্রক্রিয়ার পর ইন্টারভিউয়ের সময় প্রয়োজনীয় নথি দেখিয়ে প্রমাণ করতে হবে যে তারা নির্ধারিত সময়সীমা অর্থাৎ ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে স্নাতক সম্পন্ন করেছেন।
বয়সসীমা
এই নিয়োগে আবেদন করার জন্য ১ এপ্রিল ২০২৬ অনুযায়ী প্রার্থীর বয়স ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ আবেদনকারীর জন্ম ০২ এপ্রিল ১৯৯৬-এর আগে বা ০১ এপ্রিল ২০০৫-এর পরে হলে আবেদন করা যাবে না। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড়ের সুবিধা রয়েছে— ওবিসি (NCL) প্রার্থীরা ৩ বছর, এসসি/এসটি প্রার্থীরা ৫ বছর এবং PwBD প্রার্থীরা ক্যাটাগরি অনুযায়ী সর্বোচ্চ ১০ থেকে ১৫ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবেন।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
স্টেট ব্যাংকে প্রবেশনারি অফিসার (PO) পদে নির্বাচিত প্রার্থীদের জন্য বর্তমানে প্রাথমিক বেসিক পে নির্ধারিত হয়েছে ৪৮,৪৮০ টাকা, যেখানে অতিরিক্ত ৪টি অগ্রিম ইনক্রিমেন্টের সুবিধাও থাকবে। চাকরির অভিজ্ঞতা ও নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী ধাপে ধাপে এই বেতন বৃদ্ধি পেয়ে প্রায় ৮৫ হাজার টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। এর পাশাপাশি ব্যাংকের নিয়ম অনুসারে ডিএ (DA), এইচআরএ (HRA), সিসিএ (CCA), প্রভিডেন্ট ফান্ড (PF), চিকিৎসা সুবিধা, লিভ রেন্টাল কনসেশনসহ বিভিন্ন ধরনের ভাতা ও অতিরিক্ত সুবিধাও প্রদান করা হবে, ফলে মোট উপার্জন আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন মোডে স্টেট ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
১. প্রথমে এসবিআই-এর অফিশিয়াল ক্যারিয়ার পোর্টালে যান: sbi.bank/web/careers/current-openings।
২. “RECRUITMENT OF PROBATIONARY OFFICERS” লিঙ্কের অধীনে “Apply Online”-এ ক্লিক করুন।
৩. আপনার নাম, মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে প্রাথমিক রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। এর ফলে একটি রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড জেনারেট হবে।
৪. এরপর ফর্মে আপনার ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতার সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করুন।
৫. আপনার সাম্প্রতিক রঙিন ছবি, স্বাক্ষর, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ এবং নিজস্ব হাতে লেখা একটি ঘোষণা পত্র স্ক্যান করে আপলোড করুন।
৬. ফর্মটি ভালো করে চেক করে সাবমিট করুন এবং নির্ধারিত আবেদন ফি অনলাইনে জমা করুন।
৭. আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম এবং ই-রিসিপ্টটি প্রিন্ট করে নিজের কাছে রেখে দিন।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
| গুরুত্বপূর্ণ ধাপ | সময়সীমা / সম্ভাব্য তারিখ |
|---|---|
| অনলাইন আবেদন ও ফি জমা দেওয়ার সময়সীমা | ১৮ জুন ২০২৬ – ০৮ জুলাই ২০২৬ |
| প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড | জুলাই ২০২৬-এর দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ |
| অনলাইন প্রিলিমিনারি পরীক্ষার তারিখ | আগস্ট ২০২৬ |
| প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ | আগস্ট / সেপ্টেম্বর ২০২৬ |
| অনলাইন মেইন পরীক্ষার তারিখ | সেপ্টেম্বর ২০২৬ |
| মেইন পরীক্ষার ফলাফল প্রকাশ | সেপ্টেম্বর / অক্টোবর ২০২৬ |
| সাইকোমেট্রিক টেস্ট ও ইন্টারভিউ | অক্টোবর / নভেম্বর ২০২৬ |
| চূড়ান্ত ফলাফল প্রকাশ (Final Result) | নভেম্বর / ডিসেম্বর ২০২৬ |
| download the official | Download Now |
