স্টেট ব্যাংকে জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগ! আবেদন পদ্ধতি, তারিখ দেখে নিন

-

যাঁরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য রয়েছে দারুণ খবর। দেশের অন্যতম বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র তরফে জুনিয়র অ্যাসোসিয়েট (Customer Support & Sales) পদে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগে কারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কত এবং কীভাবে অনলাইনে আবেদন করতে হবে—এই নিয়োগ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

SBI Recruitment 2026: স্টেট ব্যাংকে জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগ

সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন অনুযায়ী রাজ্যভিত্তিক ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের (SC/ST/OBC) সুযোগ দেওয়ার লক্ষ্যে এই নিয়োগ ড্রাইভ শুরু হয়েছে। আবেদন গ্রহণ সম্পূর্ণ অনলাইন মোডে করা হবে। প্রার্থীদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ তথ্যাদি নিচে সংক্ষিপ্ত টেবিলের মাধ্যমে দেওয়া হলো:

- Advertisement -
বিবরণতথ্য
সংস্থার নামস্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)
বিজ্ঞপ্তি নম্বরCRPD/CR/SPLDRIVE/2026-27/16
পদের নামজুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস)
যোগ্যতাগ্র্যাজুয়েশন পাস
আবেদন শুরুর তারিখ০৭ আগস্ট, ২০২৬
আবেদনের শেষ তারিখ২৭ আগস্ট, ২০২৬

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে স্নাতক (Graduation) পাস হতে হবে। তবে যাঁরা বর্তমানে স্নাতকের ফাইনাল ইয়ার বা শেষ সেমিস্টারে পড়ছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে স্নাতক পাস করার প্রমাণপত্র জমা দিতে হবে।

বয়সসীমা: ১ এপ্রিল ২০২৬ অনুযায়ী আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। অর্থাৎ, প্রার্থীর জন্ম ২ এপ্রিল ১৯৯৮ থেকে ১ এপ্রিল ২০০৬-এর মধ্যে হতে হবে।

- Advertisement -

বয়সে ছাড়: সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমায় নির্দিষ্ট ছাড় পাবেন। OBC প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছর এবং SC/ST প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে। এছাড়া PwBD প্রার্থীরাও সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত বয়সের ছাড় পাবেন।

- Advertisement -

শূন্যপদ (Vacancy Details)

এই স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে বিভিন্ন রাজ্যে SC, ST এবং OBC ক্যাটাগরির ব্যাকলগ শূন্যপদ পূরণ করা হবে। দেশজুড়ে মোট ১,৫৩৮টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে কতগুলি পদ রয়েছে, তা সার্কেলভিত্তিকভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে। তাই আবেদন করার আগে নিজের রাজ্য বা সার্কেলের শূন্যপদের তালিকাটি অবশ্যই দেখে নেওয়া উচিত।

অনলাইন আবেদন প্রক্রিয়া (Application Process)

  1. প্রথমে SBI-এর অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটের Current Openings বিভাগে যেতে হবে।
  2. সেখানে “Special Recruitment Drive for Junior Associates 2026” লিঙ্কে ক্লিক করে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে।
  3. এরপর আবেদনপত্রে নাম, জন্মতারিখ, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা-সহ সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
  4. নির্দিষ্ট নির্দেশিকা অনুযায়ী স্ক্যান করা ছবি, স্বাক্ষর, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ (Left Thumb Impression) এবং হাতে লেখা ঘোষণা (Handwritten Declaration) আপলোড করতে হবে।
  5. সব তথ্য ভালোভাবে যাচাই করে নিজের ক্যাটাগরি অনুযায়ী প্রযোজ্য আবেদন ফি জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
  6. আবেদন সম্পূর্ণ হওয়ার পর অ্যাপ্লিকেশন ফর্ম ও ই-রিসিপ্ট ডাউনলোড করে প্রিন্ট বা সংরক্ষণ করে রাখতে হবে, যাতে ভবিষ্যতে প্রয়োজন হলে তা ব্যবহার করা যায়।

আবেদন ফি (Application Fee)

ক্যাটাগরি অনুযায়ী নির্দিষ্ট আবেদন ফি-টি অনলাইনে নেট ব্যাঙ্কিং, ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা করতে হবে।

ক্যাটাগরিআবেদন ফি
General / OBC / EWS প্রার্থী৭৫০/- টাকা
SC / ST / PwBD / Ex-Servicemen প্রার্থীকোনো ফি লাগবে না (Nil)

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়াটি মূলত তিনটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Exam) নেওয়া হবে। এটি ১০০ নম্বরের ১ ঘণ্টার অনলাইন অবজেক্টিভ পরীক্ষা, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে ৩০ নম্বর এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি ও রিজনিং অ্যাবিলিটি থেকে ৩৫ নম্বর করে প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। এরপর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে মেইনস পরীক্ষা (Main Examination) হবে। এই পরীক্ষা ২০০ নম্বরের এবং সময় ২ ঘণ্টা ৪০ মিনিট। মেইন পরীক্ষায় জেনারেল/ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং রিজনিং ও কম্পিউটার অ্যাপটিটিউড থেকে প্রশ্ন থাকবে। সবশেষে রয়েছে স্থানীয় ভাষা পরীক্ষা (Local Language Test)। যে রাজ্য বা সার্কেলের শূন্যপদের জন্য প্রার্থী আবেদন করবেন, সেই এলাকার নির্দিষ্ট স্থানীয় ভাষায় তাঁর দক্ষতা থাকতে হবে। তবে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক স্তরে সংশ্লিষ্ট স্থানীয় ভাষা পড়ে থাকলে আলাদা করে ভাষা পরীক্ষা দেওয়ার প্রয়োজন নাও হতে পারে।

অফিশিয়াল ওয়েবসাইট ও গুরুত্বপূর্ণ তারিখ

বিবরণতথ্য
অনলাইন আবেদন শুরুর তারিখ০৭.০৮.২০২৬
অনলাইন আবেদন শেষ তারিখ২৭.০৮.২০২৬
প্রিলিমিনারি পরীক্ষা (সম্ভাব্য)সেপ্টেম্বর ২০২৬
মেইন পরীক্ষা (সম্ভাব্য)অক্টোবর / নভেম্বর ২০২৬
SBI অফিসিয়াল ওয়েবসাইটsbi.bank.in/web/careers
অনলাইন আবেদনের ডাইরেক্ট লিঙ্কApply Now →
অফিশিয়াল নোটিশDownload PDF

Breaking News