তামান্না খান, কলকাতাঃ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি করার স্বপ্ন দেখছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক State Bank of India সম্প্রতি স্পেশালিস্ট অফিসার নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। SBI SCO Recruitment 2026-এর মাধ্যমে ইন্টারন্যাশনাল ব্যাংকিং গ্রুপ (IBG)-এর অধীনে ‘ট্রেড ফিন্যান্স অফিসার’ পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। এই পদে চাকরি পেতে কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। আগ্রহী প্রার্থীদের এসবিআইয়ের কেরিয়ার ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, নিয়োগের পদ্ধতি, বেতন কত এবং আবেদনের গুরুত্বপূর্ণ তারিখগুলি কী—এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য নিচে বিস্তারিত জানানো হল।
স্টেট ব্যাঙ্কে স্পেশালিস্ট অফিসার নিয়োগ
| নিয়োগকারী সংস্থা | স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। |
|---|---|
| বিজ্ঞপ্তি নম্বর | CRPD/SCO/2026-27/15। |
| পদের নাম | স্পেশালিস্ট অফিসার (ট্রেড ফাইন্যান্স)। |
| স্কেল | JMGS-I, MMGS-II |
| নিয়োগের ধরন | স্থায়ী। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| অফিসিয়াল ওয়েবসাইট | sbi.bank.in |
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে যেকোনও সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনও শাখায় স্নাতক ডিগ্রি পাস হতে হবে। পাশাপাশি, IIBF (Indian Institute of Banking & Finance) থেকে ‘Forex Operations’ সংক্রান্ত সার্টিফিকেট থাকাও বাধ্যতামূলক।
অভিজ্ঞতা
এই পদে আবেদন করতে হলে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। JMGS-I পদের ক্ষেত্রে কোনও Scheduled Commercial Bank-এ অফিসার বা অফিসিয়াল পদে Trade Finance Processing ও Operations-এ কমপক্ষে ১ বছরের পোস্ট-কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে। অন্যদিকে, MMGS-II পদের জন্য একই ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের পোস্ট-কোয়ালিফিকেশন কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
বয়সসীমা
JMGS-I পদের জন্য আবেদনকারীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। আর MMGS-II পদের ক্ষেত্রে বয়সসীমা ২৩ থেকে ৩২ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। OBC (Non-Creamy Layer) প্রার্থীদের ৩ বছর, SC/ST প্রার্থীদের ৫ বছর, PwBD (UR/EWS) প্রার্থীদের ১০ বছর, PwBD (OBC) প্রার্থীদের ১৩ বছর এবং PwBD (SC/ST) প্রার্থীদের সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন?
এই পদে আবেদন করতে হলে প্রথমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল কেরিয়ার পোর্টালে যেতে হবে। এরপর সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তির পাশে থাকা ‘Apply Online’ লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপর সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। এর সঙ্গে বায়োডাটা, আধার/ভোটার আইডি, বয়সের প্রমাণপত্র, ডিগ্রির সার্টিফিকেট, IIBF-এর Forex Operations সার্টিফিকেট, অভিজ্ঞতার শংসাপত্র এবং নির্দিষ্ট Undertaking Format-সহ প্রয়োজনীয় নথিগুলি PDF ফরম্যাটে আপলোড করতে হবে। সব তথ্য ও নথি ঠিকঠাকভাবে জমা দেওয়ার পর নির্ধারিত আবেদন ফি অনলাইনে প্রদান করে আবেদনপত্রটি সাবমিট করতে হবে।
আবেদন ফি
এই নিয়োগে আবেদন করার সময় General, EWS এবং OBC শ্রেণির প্রার্থীদের ৭৫০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে SC, ST এবং PwBD শ্রেণির প্রার্থীদের জন্য কোনও আবেদন ফি নেওয়া হবে না।
| বিষয় | তারিখ |
|---|---|
| 📝 অনলাইন আবেদন ও ফি জমা শুরু | ২৯ আগস্ট ২০২৬ |
| ⏰ আবেদনের শেষ তারিখ | ১৯ সেপ্টেম্বর ২০২৬ |
