ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক State Bank of India (SBI) ফের চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে হাজির হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি বেশ গুরুত্বপূর্ণ, কারণ কলকাতাতেও রয়েছে শূন্যপদ। সম্প্রতি SBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে স্পেশালিস্ট ক্যাডার অফিসার (SCO) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশজুড়ে যোগ্য প্রার্থীদের এই পদে নিয়োগ করা হবে। ন্যূনতম স্নাতক পাস করলেই আবেদন করা যাবে। তাই যারা দীর্ঘদিন ধরে ব্যাংকের চাকরির অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এটি হতে পারে দারুণ একটি সুযোগ। আজকের প্রতিবেদনে জেনে নিন শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, বেতন, নির্বাচন প্রক্রিয়া-সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় অফিসার নিয়োগ
| বিজ্ঞপ্তির নম্বর | CRPD/SCO/2026-27/05 |
| সংস্থার নাম | স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া |
| পদের নাম | স্পেশালিস্ট ক্যাডার অফিসার। |
| বিভাগ | ট্রেড ফিন্যান্স। |
| মোট শূন্যপদ | ১০০। |
| ক্যাটেগরি ভিত্তিক শূন্যপদ | প্রত্যেক ক্যাটাগরি যেমন, সাধারণ, ওবিসি, এস সি ইত্যাদির জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। |
| শিক্ষাগত যোগ্যতা | স্নাতক পাস। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| অফিসিয়াল ওয়েবসাইট | https://sbi.bank.in |
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduate) ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি Indian Institute of Banking and Finance (IIBF) থেকে ‘Forex Operations’ বিষয়ে সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। তবে যাঁদের এখনও এই সার্টিফিকেট সম্পূর্ণ হয়নি, তাঁরা ৩০ এপ্রিল ২০২৬-এর মধ্যে সার্টিফিকেট অর্জন করতে পারলেই আবেদন করতে পারবেন। এছাড়াও, যাঁদের কাছে CDCS সার্টিফিকেট রয়েছে বা ইন্টারন্যাশনাল ব্যাংকিং ও ট্রেড ফিন্যান্স সংক্রান্ত অতিরিক্ত কোর্স করা আছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে বাড়তি অগ্রাধিকার দেওয়া হতে পারে।
বয়সসীমা
এই নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ৩০ এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী নির্ধারণ করা হবে। প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ২৩ বছর এবং সর্বোচ্চ বয়স ৩২ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় বিশেষ ছাড় দেওয়া হবে। যেমন, SC/ST প্রার্থীরা সর্বোচ্চ ৫ বছরের এবং OBC (Non-Creamy Layer) প্রার্থীরা ৩ বছরের বয়সের ছাড় পাবেন। এছাড়াও PwBD প্রার্থীদের ক্ষেত্রেও সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ছাড় প্রযোজ্য থাকবে।
বেতন ও সুযোগ-সুবিধা
নিয়োগের পর প্রথমে নির্বাচিত প্রার্থীদের ৬ মাসের প্রবেশন পিরিয়ডে রাখা হবে। প্রবেশন সফলভাবে সম্পূর্ণ হলে তাঁদের Middle Management Grade Scale-II (MMGS-II) স্কেলে নিয়োগ করা হবে। এই পদে মাসিক বেতন 64,820 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 93,960 টাকা পর্যন্ত হতে পারে। পাশাপাশি ব্যাংকের নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA), প্রভিডেন্ট ফান্ড, পেনশন এবং মেডিকেল সুবিধার মতো একাধিক আকর্ষণীয় সুযোগ-সুবিধাও দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
- SBI-এর অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে (https://sbi.bank.in/web/careers/current-openings) যান।
- ‘Specialist Cadre Officers’ বিজ্ঞপ্তির নিচে ‘Apply Online’ লিঙ্কে ক্লিক করুন।
- নিজের নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- সঠিক তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন এবং প্রয়োজনীয় নথিপত্র (স্ক্যান করা ছবি, স্বাক্ষর, বায়োডাটা, আইডি প্রুফ, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, অভিজ্ঞতার প্রমাণ) আপলোড করুন।
- আবেদন ফি জমা দিন এবং ফর্মটি সাবমিট করুন।
- ভবিষ্যতের রেফারেন্সের জন্য আবেদনপত্রের একটি প্রিন্টআউট রেখে দিন।
