শান্তিপুরে বামাকালীর নাচ ঘিরে বিশেষ সতর্কতা, পরিদর্শনে পুলিশ সুপার আশীষ মৌর্য

নিজস্ব সংবাদদাতা, নদিয়াঃ কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে তৎপর শান্তিপুর পুলিশ প্রশাসন। বিশেষ করে শান্তিপুরের ঐতিহ্যবাহী বামাকালীর নাচ দেখতে প্রতিবছরই প্রচুর মানুষের সমাগম হয়। তাই উৎসব যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে আগাম প্রস্তুতি পরিদর্শনে নামলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশীষ মৌর্য-সহ প্রশাসনিক আধিকারিকরা।

- Advertisement -

বিসর্জনের রুট পরিদর্শনে পুলিশ সুপার

জানা গিয়েছে, পুলিশ সুপার আশীষ মৌর্য-সহ আধিকারিকরা শান্তিপুরের বেজপাড়ার মাঠ, বামাকালীর মন্দির সংলগ্ন এলাকা এবং পচেশন রোড-সহ বিসর্জন ও শোভাযাত্রার গুরুত্বপূর্ণ স্থানগুলি ঘুরে দেখেন। রাস্তার পরিস্থিতি, প্রয়োজনীয় সরঞ্জাম এবং নিরাপত্তার পরিকাঠামো খতিয়ে দেখেন তাঁরা।

ভিড় নিয়ন্ত্রণ ও যান চলাচলে বিশেষ নজর

বামাকালীর নাচ দেখতে বিপুল দর্শনার্থীর সমাগমের সম্ভাবনা থাকায় ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর ঘটনা এড়ানোর উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে পুলিশ। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে উৎসবে অংশ নিতে পারেন, সেই লক্ষ্যেই আগাম নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে। শান্তিপুরের ঐতিহ্যবাহী এই উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতেই প্রশাসনের এই তৎপরতা।

জেকে নিউজ ২৪
জেকে নিউজ ২৪https://jknews24.in/
JKNews24-এর অভিজ্ঞ সংবাদকর্মী ও সম্পাদকীয় টিমের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ বাংলা খবর, রাজ্য, দেশ, বিশ্ব, চাকরি, শিক্ষা ও প্রযুক্তির নির্ভরযোগ্য আপডেট।
Breaking News