Homeবিনোদন খবরশুটিং করতে গিয়ে আহত অভিনেতা রাহুল দেব, পায়ের হাড়ে চিড়

শুটিং করতে গিয়ে আহত অভিনেতা রাহুল দেব, পায়ের হাড়ে চিড়

-

বলিউড অভিনেতা রাহুল দেব সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। এক সাক্ষাৎকারে ‘চ্যাম্পিয়ন’ খ্যাত এই অভিনেতা নিজেই সেই ঘটনার কথা জানিয়েছেন। জানা গিয়েছে, গোয়া-য় একটি বিজ্ঞাপনী চিত্রের অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন আহত হন তিনি। দুর্ঘটনায় তাঁর বাঁ পায়ের গোড়ালির হাড়ে চিড় ধরেছে বলে জানা গেছে।

রাহুল দেব জানিয়েছেন, বিজ্ঞাপনের শুটিংয়ে একটি অ্যাকশন দৃশ্যে তাঁকে উঁচু জায়গা থেকে লাফ দিতে হয়েছিল। দৃশ্যটি তিনি কোনও ‘বডি ডাবল’ ছাড়াই নিজেই করেন। তবে লাফ দেওয়ার পর যে কুশনের ওপর পড়ার কথা ছিল, সেটি আচমকাই সরে যায়। ফলে ভারসাম্য হারিয়ে তাঁর বাঁ পায়ের গোড়ালি মারাত্মকভাবে মচকে যায়। পরে চিকিৎসকরা জানান, ওই চোটের কারণে গোড়ালির হাড়ে চিড় ধরেছে।

রাহুল দেব জানান, দুর্ঘটনার সময় তিনি চোটের গুরুতর অবস্থা বুঝতেই পারেননি। তাই আহত অবস্থাতেই শুটিংয়ের বাকি কাজ শেষ করেন। তবে দু’দিন পর এক্স-রে করানোর পর চিকিৎসকরা জানান, তাঁর বাঁ পায়ের গোড়ালিতে চিড় ধরেছে। এরপর তাঁকে টানা তিন সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়। নতুন করে যাতে চোট না লাগে, সেই কারণে বর্তমানে তাঁর পায়ে প্লাস্টার করা হয়েছে। যদিও এই ঘটনায় খুব একটা বিচলিত নন ‘অশোকা’ এবং ‘আওয়ারা পাগল দিওয়ানা’ খ্যাত এই অভিনেতা। কারণ, দুর্ঘটনার আগেই তিনি শুটিংয়ের কাজ শেষ করতে পেরেছিলেন। ফলে তাঁর অসুস্থতার কারণে নির্মাতাদেরও কোনও ক্ষতির মুখে পড়তে হয়নি।

এদিকে চোট পেলেও শরীরচর্চা বন্ধ রাখেননি রাহুল দেব। তিনি জানান, সুস্থ থাকতে নিয়মিত শরীরের উপরের অংশের ব্যায়াম করছেন। এ জন্য নিজের ফিটনেস প্রশিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি দীর্ঘদিনের সঙ্গী মুগ্ধা গডসের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেতা। রাহুলের কথায়, ‘মুগ্ধা পাশে আছে বলেই শারীরিক ও মানসিকভাবে এখনো নিজেকে সামলে রাখতে পারছি।’

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -