তামান্না খান, কলকাতাঃ পশ্চিমবঙ্গের স্কুল পড়ুয়াদের জন্য রয়েছে দারুণ সুখবর। ২০২৬–২৭ শিক্ষাবর্ষের শ্রাবণ তোড়ি ফাউন্ডেশন স্কলারশিপ (Shrawan Todi Foundation Scholarship 2026–27)-এর আবেদন শুরু হয়েছে। BTL EPC LTD.-এর সামাজিক দায়বদ্ধতা বা CSR উদ্যোগের আওতায় এবং VVK Education Research Foundation-এর ব্যবস্থাপনায় এই স্কলারশিপ দেওয়া হবে। মূলত মেধাবী এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের পড়াশোনায় সহায়তা করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতা প্রয়োজন, কীভাবে আবেদন করবেন —এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিচে বিস্তারিতভাবে জানানো হল।
Shrawan Todi Foundation Scholarship 2026–27
শ্রাবণ তোড়ি ফাউন্ডেশন স্কলারশিপের মূল লক্ষ্য হল পশ্চিমবঙ্গের আর্থিকভাবে দুর্বল অথচ মেধাবী পড়ুয়াদের আর্থিক সহায়তা করা। অর্থের অভাবে যাতে কোনও শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়ে যায় এবং বিশেষ করে উচ্চ মাধ্যমিক স্তরে স্কুলছুটের হার কমানো যায়, সেই উদ্দেশ্যেই এই বৃত্তি চালু করা হয়েছে।
| বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
| বৃত্তির নাম | শ্রাবণ তোড়ি ফাউন্ডেশন স্কলারশিপ (Shrawan Todi Foundation Scholarship 2026–27) |
| বৃত্তির ধরন | প্রাইভেট স্কলারশিপ (BTL EPC LTD.-এর CSR উদ্যোগ) |
| ব্যবস্থাপনা সংস্থা | VVK Education Research Foundation & Scholarlify Platform |
| যোগ্য শ্রেণি | একাদশ ও দ্বাদশ শ্রেণি (Class 11 & Class 12) |
| স্কলারশিপের পরিমাণ | ₹৫,০০০ টাকা, প্রতি শিক্ষার্থীর জন্য ১ বছরের জন্য |
| শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর |
আবেদন করার যোগ্যতা (Eligibility Criteria)
এই স্কলারশিপে আবেদন করতে হলে প্রার্থীকে নিম্নলিখিত যোগ্যতাগুলি পূরণ করতে হবে—
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- পশ্চিমবঙ্গের কোনও সরকার স্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত অথবা নিম্ন-আয়ের বেসরকারি স্কুলে একাদশ বা দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করতে হবে।
- মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে ৬০% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং পড়াশোনায় ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
- পরিবারের সমস্ত উৎস থেকে বার্ষিক মোট আয় ৫ লক্ষ টাকার কম হতে হবে।
- SC, ST, OBC এবং General—সব শ্রেণির পড়ুয়াই আবেদন করতে পারবেন।
- একক অভিভাবকের সন্তান, বিশেষভাবে সক্ষম (PwD) পড়ুয়া অথবা পরিবারে চরম আর্থিক সংকট কিংবা দীর্ঘস্থায়ী শারীরিক অসুস্থতা রয়েছে—এমন প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন (How to Apply)
এই স্কলারশিপের জন্য Scholarlify পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সময় কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে—
- প্রথমে Scholarlify-এর অফিসিয়াল পোর্টাল অথবা নির্দিষ্ট আবেদন লিঙ্কে প্রবেশ করুন।
- এরপর আবেদন ফর্মে ব্যক্তিগত, শিক্ষাগত, পারিবারিক ও আর্থিক তথ্য সঠিকভাবে পূরণ করুন।
- প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আবেদন ফর্মে নির্দিষ্ট জায়গায় আপলোড করুন।
- সব তথ্য ও নথি ভালোভাবে যাচাই করে আবেদনপত্রটি ফাইনাল সাবমিট করুন।
- আবেদন সফলভাবে জমা দেওয়ার পর আবেদনপত্র বা রেফারেন্স নম্বরটি সংরক্ষণ করে রাখুন।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র (Documents Required)
স্কলারশিপে আবেদন করার আগে প্রয়োজনীয় নথিগুলির স্ক্যান কপি তৈরি করে রাখতে হবে। আবেদনপত্রের সঙ্গে যে নথিগুলি জমা দিতে হবে, সেগুলি হল—
- মাধ্যমিক/১০ম শ্রেণির রেজাল্ট ও মার্কশিট
- একাদশ শ্রেণির রেজাল্ট ও মার্কশিট
- অভিভাবকের ইনকাম সার্টিফিকেট
- প্রার্থীর সরকারি ফটো আইডেন্টিটি কার্ড
- বর্তমান শিক্ষাবর্ষে ভর্তির প্রমাণপত্র
- শিক্ষার্থী বা অভিভাবকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ
- স্কুলে ভর্তির রশিদ
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এই স্কলারশিপে পড়ুয়াদের মূলত শিক্ষাগত মেধা এবং আর্থিক পরিস্থিতির ভিত্তিতে নির্বাচন করা হবে। প্রথমে জমা পড়া আবেদনপত্র ও দেওয়া তথ্য যাচাই করে প্রাথমিক স্ক্রিনিং করা হবে। এরপর আবেদনকারীর আপলোড করা নথিপত্রের সত্যতা ও সঠিকতা পরীক্ষা করা হবে। এই ধাপের পর একাডেমিক ফলাফল ও আর্থিক প্রয়োজনের ভিত্তিতে মোট শূন্যপদের তিন গুণ সংখ্যক পড়ুয়াকে শর্টলিস্ট করা হবে। শর্টলিস্টে থাকা প্রার্থীদের সঙ্গে ফোনে একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকার নেওয়া হবে। সবশেষে আবেদনপত্র, নথিপত্র, শিক্ষাগত ফলাফল, আর্থিক পরিস্থিতি এবং সাক্ষাৎকারের পারফরম্যান্স মূল্যায়ন করে BTL EPC LTD. ও Scholarlify যৌথভাবে চূড়ান্ত নির্বাচিত পড়ুয়াদের তালিকা প্রকাশ করবে।
আবেদনের লিংক ও গুরুত্বপূর্ণ তথ্য
| বিষয় | বিবরণ |
|---|---|
| আবেদনের শেষ তারিখ (Last Date) | ৩১শে আগস্ট ২০২৬ (31/08/2026) (তারিখ বাড়ানো হতে পারে) |
| অফিসিয়াল আবেদন লিঙ্ক (Shrawan Todi Foundation Scholarship) | Apply Now→ |
| অফিশিয়াল ইমেইল | Shrawantodifoundationsupport@scholarlify.com |
| হেল্পলাইন নম্বর | 01141170531-4 |
