শুঁটকি মাছের গন্ধ দূর করবেন কীভাবে? রাঁধার আগে জেনে নিন সহজ রান্নার টিপস

-

শুঁটকি মাছের নাম শুনলেই অনেকের জিভে জল চলে আসে, আবার অনেকে শুধু তীব্র গন্ধের ভয়েই এটি বাড়িতে আনতে চান না। বাঙাল পরিবারের অত্যন্ত প্রিয় এই খাবারটি গন্ধের জন্য যতই পরিচিত হোক না কেন, সঠিক নিয়মে পরিষ্কার করে মশলা দিয়ে রান্না করলে এর স্বাদ যে কোনও মাংসের পদকেও টক্কর দিতে পারে। লইট্টা, ছোট চিংড়ি, কাঁচকি, পুঁটিসহ বিভিন্ন ধরনের মাছ শুকিয়ে শুঁটকি তৈরি করা হয়। সঠিক উপায়ে রান্না করলে এর গন্ধ অনেকটাই কমে যায় এবং স্বাদ হয়ে ওঠে অসাধারণ।

এই টিপসেই শুটকির গন্ধ থাকবে নিয়ন্ত্রণে (Cooking Tips)

শুঁটকি মাছ খেতে যতই সুস্বাদু হোক না কেন, এর তীব্র গন্ধের কারণেই অনেকেই এটি খেতে বা বাড়িতে রান্না করতে চান না। তবে কয়েকটি সহজ রান্নার কৌশল মেনে চললে এই গন্ধ অনেকটাই কমিয়ে আনা সম্ভব। জেনে রাখুন টিপস  (Cooking Tips)।

- Advertisement -

১) শুঁটকি মাছের গন্ধ কিছুটা কমাতে মাছ ভাজার সময় কড়াইয়ে একটি ছোট আপেলের টুকরো দিয়ে দিতে পারেন। অনেকের অভিজ্ঞতায় এটি রান্নার সময় কিছু গন্ধ শোষণ করতে সাহায্য করে। মাছ ভাজা হয়ে গেলে আপেলের টুকরোটি ফেলে দিন।

২) শুঁটকি রান্নার আগে ১/৪ কাপ লেবুর রস বা ১/৪ কাপ ভিনিগার মিশিয়ে জলে ১৫-২০ মিনিট মাছ ভিজিয়ে রাখুন। এরপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে রান্না করলে তীব্র গন্ধ অনেকটাই কমে যায়।

- Advertisement -

৩) রান্নার সময় রান্নাঘরের জানালা-এক্সহস্ট ফ্যান চালু রাখুন এবং পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা করুন। অনেকেই গ্যাসের পাশে একটি ভেজা তোয়ালে ঝুলিয়ে রাখেন, যা কিছুটা গন্ধ শোষণ করতে পারে। এছাড়া সর্ষের তেলে শুঁটকি রান্না করলে স্বাদও ভালো হয়।

- Advertisement -

৪) শুঁটকি কষানোর সময় একটি পাকা টমেটো কুচি বা চটকে, সঙ্গে পর্যাপ্ত রসুন কুচি এবং সামান্য লেবুর রস যোগ করুন। টমেটোর টক স্বাদ ও রসুনের তীব্র সুগন্ধ শুঁটকির গন্ধ অনেকটাই কমিয়ে দেয়, পাশাপাশি রান্নার স্বাদও আরও বেড়ে যায়।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News