পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুভেন্দু অধিকারী একটি অত্যন্ত আলোচিত নাম। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি রাজ্যের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে তাঁর এই পথচলা একদিনে তৈরি হয়নি। সাধারণ রাজনৈতিক কর্মী হিসেবে শুরু করে ধাপে ধাপে তিনি রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন। সংগঠন, আন্দোলন এবং প্রশাসনিক অভিজ্ঞতার মাধ্যমে তাঁর রাজনৈতিক পরিচিতি আরও শক্তিশালী হয়েছে। শুভেন্দু অধিকারীর জীবনী ও রাজনৈতিক সফর নিয়ে আলোচনা করলে উঠে আসে তাঁর ব্যক্তিগত সংগ্রাম, রাজনৈতিক উত্থান এবং রাজ্যের রাজনীতিতে তাঁর ভূমিকার নানা দিক (Shuvendu Adhikari Biography)।
শুভেন্দু অধিকারী জীবনী (Shuvendu Adhikari Biography)
| নাম | শুভেন্দু অধিকারী। |
| জন্ম | ১৫ ডিসেম্বর, ১৯৭০ (কাঁথি, পূর্ব মেদিনীপুর)। |
| দল | ভারতীয় জনতা পার্টি (BJP)। |
| বর্তমান পদ | মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ (২০২৬ – বর্তমান) |
| পুর্ববর্তী পদ | বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গ বিধানসভা (২০২১-২০২৬)। |
শুভেন্দু অধিকারী ব্যক্তিগত জীবন
শুভেন্দু অধিকারী ১৫ ডিসেম্বর ১৯৭০ সালে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে এক রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা শিশির অধিকারী, যিনি দীর্ঘদিনের রাজনীতিবিদ ও সাংসদ হিসেবে পরিচিত, আর মা ছিলেন গায়ত্রী অধিকারী। ছোটবেলা থেকেই রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠার কারণে জনজীবন, সংগঠন ও রাজনীতির সঙ্গে তাঁর পরিচয় খুব স্বাভাবিকভাবেই গড়ে ওঠে।
শুভেন্দু অধিকারী শিক্ষাগত যোগ্যতা
শুভেন্দু অধিকারী কাঁথি হাই স্কুল থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর তিনি কাঁথি প্রভাত কুমার কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার ধারাবাহিকতায় তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর (এমএ) ডিগ্রি লাভ করেন এবং পরে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকেও পড়াশোনা করেন।
শুভেন্দু অধিকারী রাজনৈতিক জীবন
শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনের শুরু হয় ছাত্র রাজনীতি ও সংগঠনের মাধ্যমে। প্রথমদিকে তিনি যুব কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে তৃণমূল কংগ্রেসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পূর্ব মেদিনীপুরে সংগঠন শক্তিশালী করা, নন্দীগ্রাম আন্দোলনে সক্রিয় ভূমিকা এবং জনসংযোগের মাধ্যমে তিনি দ্রুত রাজ্যের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে উঠে আসেন। পরে রাজনৈতিক মতপার্থক্যের কারণে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন এবং পশ্চিমবঙ্গ রাজনীতিতে বিরোধী শিবিরের অন্যতম মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
২০২১-২০২৬ এ বিরোধী দলনেতার দায়িত্ব
২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি নন্দীগ্রাম কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জীকে পরাজিত করে চমক সৃষ্টি করেন। যদিও বিজেপি রাজ্যে জিততে পারেনি, কিন্তু রাজ্যে ভারতীয় জনতা পার্টির সম্প্রসারণ ঘটাতে তার অবদান উল্লেখযোগ্য।
২০২৬ বিধানসভা নির্বাচনে প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী
২০২৬ সালের বিধানসভা নির্বাচন শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনে এক বড় মোড় এনে দেয়। এই নির্বাচনে তিনি নন্দীগ্রাম এবং ভবানীপুর—দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রেই জয়লাভ করেন, যেখানে ভবানীপুরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন। একই সঙ্গে বিজেপি রাজ্যে ২০৭টি আসনে জয় পেয়ে প্রথমবার পশ্চিমবঙ্গে সরকার গঠন করে, আর সেই ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের কেন্দ্রীয় মুখ হিসেবে শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
