গরমকাল এলেই অনেকেই শহরের কোলাহল ও গরম থেকে একটু দূরে শান্ত, নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান। পাহাড়ে ঘুরতে যাওয়ার কথা উঠলেই সাধারণত উত্তরবঙ্গের নাম সবার আগে মাথায় আসে। তবে যদি দার্জিলিং, কালিম্পং বা অন্যান্য পরিচিত জায়গা বহুবার ঘোরা হয়ে থাকে, তাহলে এবার ভ্রমণের তালিকায় রাখতে পারেন সিকিমের (Sikkim) এক সুন্দর অফবিট গন্তব্য। পাহাড়, সবুজ প্রকৃতি আর নির্জন পরিবেশে ঘেরা এই জায়গা আপনার মন ভালো করে দিতে বাধ্য।
নিরিবিলি ছুটি কাটান মনোরম সিকিমের এই পাহাড়ি গ্রামে (Sikkim)
গ্যাংটক, লাচেন-লাচুং, জুলুক কিংবা আরিতার—সিকিমের (Sikkim) এই পরিচিত গন্তব্যগুলো বাঙালি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। তাই এ বার পুজোর ছুটিতে যদি একটু নতুন ও নিরিবিলি জায়গার খোঁজে থাকেন, তাহলে কম খরচে ঘুরে আসতে পারেন সিকিমের অফবিট গ্রাম বারফুং। সবুজে মোড়া এই ছোট্ট গ্রাম প্রকৃতিপ্রেমীদের জন্য একেবারে আদর্শ। পাহাড়ি নীরবতা, নির্মল পরিবেশ আর জনবসতি কম হওয়ায় এখানে অনায়াসে ৫-৬ দিন কাটিয়ে প্রকৃতির কোলে শান্ত সময় উপভোগ করতে পারবেন। যারা সিকিমকে আরও কাছ থেকে, ভিড়ের বাইরে থেকে চিনতে চান, তাদের জন্য বারফুং হতে পারে এক দারুণ ছুটির ঠিকানা।
কীভাবে যাবেন?
শিয়ালদা অথবা হাওড়া থেকে ট্রেনে করে এনজিপি যেতে হবে। সেখান থেকে ভাড়া গাড়িতে ৪-৫ ঘন্টা পথ পেরিয়ে যেতে হবে বারফুং (Barfung)। সেখানে যেহেতু জনবসতি কম। তাই সেখানে হোটেলের সংখ্যাও কম। তবে হাতেগোনা কয়েকটি হোমস্টে রয়েছে। এখানে আসার আগে হোমস্টে বুক করে আসা ভালো।
কোথায় কোথায় ঘুরবেন?
বারফুংয়ে গেলে প্রকৃতির অপার সৌন্দর্য আর শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। সবুজ পাহাড়, নির্জন আবহ আর নির্মল বাতাসের মাঝে সময় যে কখন কেটে যাবে, তা আপনি নিজেও বুঝতে পারবেন না। এখানকার অন্যতম আকর্ষণ হলো সেভেন মিরর লেক, যা স্থানীয় বাসিন্দাদের কাছে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। চারপাশের পাহাড়ের প্রতিচ্ছবি জলে ভেসে ওঠার জন্যই এই লেকের এমন নামকরণ। পাশাপাশি লেকের কাছেই রয়েছে একটি মনাস্ট্রি, যা এই জায়গার আধ্যাত্মিক ও প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে (Sikkim)।
