মস্কোকে লক্ষ্য করে ১০০০ ড্রোন! ইউক্রেনের হামলায় রাশিয়ায় বাড়ল উত্তেজনা

সাদিকুল খান, কলকাতাঃ রাশিয়া ও ইউক্রেনের (Russia-Ukraine War) মধ্যে যুদ্ধ এখনও অব্যাহত। সংঘাত যাতে আরও বড় আকার না নেয়, তার জন্য ভারত ও চিনের তরফে কূটনৈতিক উদ্যোগ চালানো হচ্ছে। ইতিমধ্যেই যুদ্ধ বন্ধের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিও পুতিনের সঙ্গে আলোচনায় বসতে রাজি বলে জানিয়েছেন। এরই মধ্যে যুদ্ধের সময় রাশিয়ার দখলে যাওয়া ইউক্রেনের কয়েকটি অঞ্চলে সংসদীয় নির্বাচন চলছিল। আর সেই ভোটগ্রহণের শেষ দিনেই মস্কোকে লক্ষ্য করে প্রায় ১,০০০টি ড্রোন পাঠিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে কিয়েভের বিরুদ্ধে।

- Advertisement -

নির্বাচন ভঙ্গ করতেই কি রাশিয়ায় হামলা ইউক্রেনের?

রাশিয়ার তরফে জানানো হয়েছে, শনিবার রাত থেকে দেশের বিভিন্ন এলাকায় একের পর এক ড্রোন হামলা চালানো হয়েছে। মস্কোর মেয়র সার্জেই সোবিয়ানিন এই হামলাকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ড্রোন হামলা বলে উল্লেখ করেছেন। তাঁর দাবি, ইউক্রেনের চালানো এই হামলায় রাশিয়ার বেশ কিছু বাড়িঘর এবং একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই হামলার উদ্দেশ্য কী ছিল এবং চলমান নির্বাচনের সঙ্গে এর কোনও সরাসরি যোগ রয়েছে কি না, তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

মস্কোর তরফে পাওয়া তথ্য অনুযায়ী, শনিবার রাতভর ইউক্রেনের ড্রোন হামলার কারণে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে দুজনের। আহুতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20 তে। আচমকা এমন হামলা নিয়ে মস্কোর মেয়র জানিয়েছেন, রাশিয়ার নির্বাচন ভঙ্গ করতেই এই হামলা করেছে ইউক্রেনের সেনাবাহিনী। তবে তাঁর দাবি, রাশিয়ার ক্ষমতার সামনে ব্যর্থ হয়েছে শত্রুরা। কূটনৈতিক মহলের অনেকেই আশঙ্কা করছেন, নির্বাচনের মাঝে ইউক্রেন সেনার এমন ভয়াবহ হামলার ফলে এবার পাল্টা জোরালো হামলা চালাতে পারে রাশিয়াও! এ নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি ক্রেমলিন। তবে শনিবার রাতের হামলার কথা বুক ফুলিয়ে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট!

- Advertisement -

উল্লেখ, 2022 সালে শুরু হয় রাশিয়া এবং ইউক্রেনের ভয়াবহ যুদ্ধ। আর সেই সামরিক অভিযানের পর এই প্রথমবারের মতো সংসদীয় নির্বাচন আয়োজন করেছে মস্কো। ভ্লাদিমির পুতিন চাইছেন গোটা বিশ্ববাসীকে দেখিয়ে দিতে যে, যুদ্ধের মধ্যেও কীভাবে রাশিয়ার সাধারণ জনগণ সরকার এবং সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে আছে। বলে রাখা প্রয়োজন, এর আগে ব্রিকস সম্মেলনের ফাঁকে যুদ্ধ বন্ধ করতে রাশিয়াকে সব রকম সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেই প্রস্তাবে নাকি রাজিও হয়ে যান পুতিন।

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News