১৫ বছর পর সিঙ্গুরে ফিরছে শিল্প? ৬৫০ কোটি টাকা বিনিয়োগ নিয়ে বড় ইঙ্গিত

সাদিকুল খান, কলকাতাঃ দীর্ঘ ১৫ বছরের অপেক্ষা কি এবার শেষ হতে চলেছে? সিঙ্গুরে কি ফিরতে চলেছে শিল্পের সুদিন? নতুন করে এই প্রশ্নই ঘুরছে হুগলির সিঙ্গুরের মানুষের মনে। বৃহস্পতিবার রাজ্যের নতুন শিল্পনীতি ঘোষণা করতে গিয়ে সিঙ্গুর নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, সিঙ্গুরে প্রায় ৬৫০ কোটি টাকা বিনিয়োগের বিষয়ে অশোক লেল্যান্ডের সঙ্গে আলোচনা চলছে। এই খবর সামনে আসতেই নতুন করে আশার আলো দেখছেন এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে যে এলাকায় বড় শিল্পের অপেক্ষা চলছে, সেখানে এবার কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে বলে আশা করা হচ্ছে।

- Advertisement -

সিঙ্গুরে ৬৫০ কোটি টাকার বিনিয়োগ! অশোক লেল্যান্ডের সঙ্গে আলোচনা

রাজ্যের নতুন শিল্পনীতি ঘোষণার দিন সিঙ্গুরের প্রসঙ্গও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, সিঙ্গুরকে নিয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। অশোক লেল্যান্ডের সঙ্গে বিনিয়োগের বিষয়ে কথাবার্তাও চলছে। যদিও ঠিক কী ধরনের প্রকল্প তৈরি হবে, কবে কাজ শুরু হবে কিংবা কত মানুষের কর্মসংস্থান হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রায় ৬৫০ কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনার খবরেই নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন সিঙ্গুরের মানুষ। তাঁদের আশা, আলোচনা সফল হলে দীর্ঘদিনের শিল্পের খরা কাটতে পারে।

টাটা কারখানা বন্ধের পর ১৫ বছরের অপেক্ষা, এবার কি ফিরবে সুদিন?

একসময় গাড়ি শিল্পের কেন্দ্র হিসেবে পরিচিতি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল সিঙ্গুরে। কিন্তু জমি অধিগ্রহণকে ঘিরে আন্দোলন ও রাজনৈতিক বিতর্কের জেরে টাটাদের ন্যানো প্রকল্প শেষ পর্যন্ত সিঙ্গুর ছেড়ে চলে যায়। তারপর কেটে গিয়েছে প্রায় ১৫ বছর। কিন্তু সেই অর্থে বড় শিল্পপ্রতিষ্ঠান আর গড়ে ওঠেনি। কাজের সুযোগ কম থাকায় এলাকার বহু যুবককে জীবিকার সন্ধানে ভিনরাজ্যে পাড়ি দিতে হয়েছে। তাই অশোক লেল্যান্ডের সঙ্গে নতুন বিনিয়োগ নিয়ে আলোচনার খবরকে ঘিরে স্বাভাবিকভাবেই বাড়ছে প্রত্যাশা। তবে সিঙ্গুরে ঠিক কী ধরনের শিল্প গড়ে উঠবে, তা এখনও নিশ্চিত নয়।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News