কলকাতার সাহা ইনস্টিটিউটে ৬২ পদে নিয়োগ, মাধ্যমিক পাস থেকে আবেদন

-

ভারতের অন্যতম অগ্রণী বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স (SINP) পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কলকাতায় অবস্থিত, ভারত সরকারের পরমাণু শক্তি বিভাগের অধীন এই গবেষণা প্রতিষ্ঠানে SINP Recruitment 2026-এর মাধ্যমে একাধিক সায়েন্টিফিক, টেকনিক্যাল এবং প্রশাসনিক পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। সবচেয়ে বড় বিষয় হল, কিছু পদের জন্য ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতাতেই আবেদন করা যাবে। তাই যারা সরকারি গবেষণা প্রতিষ্ঠানে চাকরির সুযোগ খুঁজছেন, তাদের জন্য এটি একটি ভালো সুযোগ হতে পারে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। নিচে শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, আবেদন পদ্ধতি এবং নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হল।

কলকাতার সাহা ইনস্টিটিউটে ৬২ পদে নিয়োগ

প্রতিষ্ঠানের নামসাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স (SINP)।
পদের নামসাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, কুক এবং সিকিউরিটি গার্ড।
নিয়োগের ধরনচুক্তিভিত্তিক।
আবেদন মাধ্যমঅনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইটwww.saha.ac.in/web/summer-home

শিক্ষাগত যোগ্যতা

সায়েন্টিস্ট ‘সি’: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, অপটিক্স, ফোটোনিক্স বা ইলেকট্রনিক্স বিষয়ে M.Sc ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি গবেষণাগারের আধুনিক যন্ত্রপাতি পরিচালনা এবং ইলেকট্রনিক্স সার্কিট নিয়ে কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

- Advertisement -

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ‘বি’: কম্পিউটার সফটওয়্যার টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা HVAC/এসি ইঞ্জিনিয়ারিং-এ ৩ বছরের পলিটেকনিক ডিপ্লোমা থাকতে হবে।

টেকনিশিয়ান ‘বি’: বিজ্ঞান ও গণিত বিষয়সহ মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে ন্যূনতম ৬০% নম্বর থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে ১ বছরের ITI সার্টিফিকেট এবং ৩ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

- Advertisement -

অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার-১: কেন্দ্র সরকারের DAE বা তার অধীনস্থ প্রতিষ্ঠানে সমমানের পদে কর্মরত অথবা পে লেভেল-৬-এ অন্তত ৩ বছরের নিয়মিত চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন।

- Advertisement -

লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫০% নম্বরসহ যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি ইংরেজিতে প্রতি মিনিটে অন্তত ৩৫টি শব্দ টাইপিংয়ের গতি এবং কম্পিউটার ও অফিসিয়াল সফটওয়্যারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

সিকিউরিটি গার্ড ‘এ’: মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ‘এ’: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া সংশ্লিষ্ট কাজে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

হালুইকর-কাম-কুক: মাধ্যমিক পাশের সঙ্গে সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্যাটারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক।

বয়সসীমা

  • সায়েন্টিস্ট ‘সি’: সর্বোচ্চ ৩৩ বছর
  • সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ‘বি’: সর্বোচ্চ ৩০ বছর
  • টেকনিশিয়ান ‘বি’: ১৮ থেকে ২৫ বছর
  • লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC), সিকিউরিটি গার্ড ‘এ’ এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ‘এ’: সর্বোচ্চ ২৭ বছর
  • হালুইকর-কাম-কুক: সর্বোচ্চ ২৫ বছর

সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সে ছাড়:
কেন্দ্র সরকারের প্রচলিত নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীরা সর্বোচ্চ ৫ বছর, OBC (Non-Creamy Layer) প্রার্থীরা ৩ বছর, PwBD প্রার্থীরা ১০ থেকে ১৫ বছর (ক্যাটাগরি অনুযায়ী) এবং প্রাক্তন সেনাকর্মীরা (ESM) সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদন প্রক্রিয়া

  • ইচ্ছুক প্রার্থীদের প্রথমে SINP-এর অফিসিয়াল পোর্টালে www.saha.ac.in/web/job-opportunities গিয়ে সঠিকভাবে আবেদনপত্র পূরণ করতে হবে।
  • তারপর নিচে দেওয়া প্রয়োজনীয় নথিপত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে।
  • নির্দিষ্ট আবেদন ফি প্রদান করতে হবে।
  • অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে।
  • অনলাইনে ফর্ম সাবমিট করার পর, অ্যাপ্লিকেশন ফর্মের কপি ও সমস্ত নথিপত্রের ছবি একত্র করে একটি সিঙ্গেল PDF ফাইল বানিয়ে recruit.staff@saha.ac.in আইডিতে ইমেইল করতে হবে। ইমেলের সাবজেক্টে প্রার্থীর নাম ও পোস্ট কোড লেখা আবশ্যক।
  • অন্যদিকে, সরকারি চাকরিজীবী বা ডেপুটেশনের প্রার্থীরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অ্যাপ্লিকেশন কপি ও NOC ডাকযোগে এই ঠিকানায় পাঠাবেন: The Registrar, Registrar’s Office, Saha Institute of Nuclear Physics, 1/AF, Bidhannagar, Kolkata – 700064।

নিয়োগ প্রক্রিয়া

SINP Recruitment 2026-এ পদভেদে নির্বাচন প্রক্রিয়া আলাদা রাখা হয়েছে। কোন পদের জন্য কীভাবে প্রার্থী বাছাই করা হবে, তা নিচে সহজভাবে দেওয়া হল—

  • সায়েন্টিস্ট ‘সি’: শুধুমাত্র সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।
  • সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ‘বি’ ও টেকনিশিয়ান ‘বি’: নির্বাচন হবে দুই ধাপে। প্রথমে লিখিত পরীক্ষা (Phase-I) এবং তারপর ট্রেড টেস্ট (Phase-II) নেওয়া হবে। চূড়ান্ত মেধাতালিকা ট্রেড টেস্টে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রস্তুত করা হবে।
  • লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC): প্রথম ধাপে লিখিত পরীক্ষা এবং দ্বিতীয় ধাপে টাইপিং টেস্ট অনুষ্ঠিত হবে। চূড়ান্ত প্যানেল লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি করা হবে।
  • সিকিউরিটি গার্ড ‘এ’: প্রথমে শারীরিক সক্ষমতা পরীক্ষা (Physical Test) এবং পরে লিখিত পরীক্ষা নেওয়া হবে। উভয় ধাপ সফলভাবে উত্তীর্ণ হতে হবে।
  • ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ‘এ’: শুধুমাত্র লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।
  • হালুইকর-কাম-কুক: নির্বাচন হবে দুই ধাপে। প্রথমে লিখিত পরীক্ষা এবং পরে প্র্যাকটিক্যাল/স্কিল টেস্ট নেওয়া হবে। উভয় ধাপের নিয়ম অনুযায়ী যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে বেছে নেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

বিবরণতারিখ
অনলাইন আবেদন শুরুর তারিখ৩১ জুলাই, ২০২৬ (সন্ধ্যা ৬:০০ টা)
অনলাইন আবেদন জমার শেষ তারিখ১৫ সেপ্টেম্বর, ২০২৬ (বিকেল ৩:০০ টা)
ইমেইলে PDF ফাইল পাঠানোর শেষ তারিখ১৮ সেপ্টেম্বর, ২০২৬ (বিকেল ৩:০০ টা)
ডাকযোগে হার্ড কপি পৌঁছানোর শেষ তারিখ (প্রযোজ্য ক্ষেত্রে)২৮ সেপ্টেম্বর, ২০২৬ (বিকেল ৩:০০ টা)
download the official notificationDownload Now
🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News