রাতে WiFi চালু রেখে ঘুমান? শরীরের উপর কী প্রভাব পড়ে জেনে নিন

Sanju Das, কলকাতাঃ ইন্টারনেট এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। অফিসের কাজ থেকে পড়াশোনা, বিনোদন কিংবা অনলাইন কেনাকাটা—প্রায় সবকিছুতেই ইন্টারনেটের প্রয়োজন হয়। তাই দ্রুত পরিষেবার জন্য বাড়িতেও Wi-Fi ব্যবহার করেন বেশিরভাগ মানুষ। কিন্তু যে Wi-Fi আমাদের কাজ অনেক সহজ করে দিয়েছে, সেটিই কি কোনওভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে? Wi-Fi নিয়ে ক্যান্সারসহ নানা স্বাস্থ্যঝুঁকির দাবি শোনা যায়। সত্যিই কি এর পিছনে কোনও বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে? নাকি পুরো বিষয়টাই ভুল ধারণা? জেনে নিন আজকের প্রতিবেদনে।

- Advertisement -

ওয়াইফাই থেকে বাড়ছে রোগ

বলা হয়, ওয়াই-ফাই-র থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ তৈরি হয়, তা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। আসলে এই তরঙ্গ নিদ্রাহীনতা, ডিপ্রেশন এবং উচ্চ রক্তচাপের মতো জটিল সমস্যা তৈরি করে। ক্ষতিগ্রস্ত করতে পারে স্মৃতিশক্তিকেও। শুধু তাই নয়, এও জানা গিয়েছে যে ওয়াইফাই রাউটার থেকে যে ‘রেডিয়েশন ওয়েভ’ বেরোয়, তা সার্বিক ভাবে মানসিক স্বাস্থ্যেও ধাক্কা দিতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, মাথার কাছে রাতভর ওয়াইফাই রাউটার চললে নাকি, যে তড়িচ্চুম্বকীয় তরঙ্গ শরীরে ঢোকে তার থেকে ক্যানসার বা ব্রেন টিউমারের ঝুঁকি বেড়ে যেতে পারে।

স্লিপ ডিজঅর্ডার বাড়ছে একাধিকের

বিশেষজ্ঞদের মতে, যোগাযোগের এই প্রযুক্তি আমাদের জীবন অনেক সহজ করে তুললেও এর অতিরিক্ত ব্যবহারে শরীরের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। যদিও ওয়াই-ফাই বা মোবাইলের ব্যবহার পুরোপুরি এড়ানো সম্ভব নয়, কিছুটা সতর্ক থাকলে ঝুঁকি কমানো যায়। যেমন, ওয়াই-ফাই চালু রেখে ফোন একেবারে মাথার পাশে রেখে ঘুমানোর অভ্যাস এড়ানো ভালো। ওয়াই-ফাইয়ের তরঙ্গ ‘নন-আয়নাইজিং’ হলেও রাতে দীর্ঘ সময় ফোনে সিনেমা, সিরিজ বা অন্যান্য অনলাইন কনটেন্ট দেখার অভ্যাস ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট করতে পারে। এই অভ্যাস দীর্ঘদিন চলতে থাকলে ঘুমের সমস্যা বা ‘স্লিপ ডিজঅর্ডার’-এর মতো সমস্যা দেখা দিতে পারে।

- Advertisement -

স্লিপ ডিজঅর্ডার হলে রাতে ঘুম আসতে দেরি হতে পারে বা বারবার ঘুম ভেঙে যেতে পারে। আবার দিনের বেলায় শরীরে ক্লান্তি, অবসাদ ও অতিরিক্ত ঝিমুনি দেখা দিতে পারে। তাই দ্রুতগতির ইন্টারনেট ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার সুবিধা নিতে গিয়ে নিজের ঘুম ও স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি। ভালো ঘুমের অভ্যাস গড়ে তুলতে রাতে অপ্রয়োজনীয় ইন্টারনেট ব্যবহার কমানো এবং ফোনটি মাথার একেবারে পাশে না রেখে কিছুটা দূরে রাখা যেতে পারে।

Sanju Das
Sanju Dashttps://jknews24.in/
আমি Sanju Das, একজন Technical Person। গত দুই বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত আছি। MCET কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি। কম্পিউটার, স্মার্টফোন, গ্যাজেট এবং নতুন প্রযুক্তি নিয়ে নিয়মিত লেখালেখি করি। প্রযুক্তির দুনিয়ায় নতুন কী আসছে এবং কোন ফিচার সত্যিই ব্যবহারকারীদের কাজে লাগবে, তা সহজ ও মানবিক ভাষায় পাঠকের সামনে তুলে ধরাই আমার মূল লক্ষ্য। মেল - sanju.officiaal@gmail.com
Breaking News