তামান্না খান, কলকাতাঃ দেশের মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে মাহিন্দ্রা গ্রুপের উদ্যোগে চালু রয়েছে SML Mahindra Scholarship Program। এই স্কলারশিপের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মেধাবী ছাত্রীদের পড়াশোনা চালিয়ে যেতে আর্থিক সহায়তা দেওয়া হয়। একাদশ শ্রেণি থেকে শুরু করে স্নাতক এবং বিভিন্ন প্রফেশনাল কোর্সে পড়াশোনা করা ছাত্রীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। চলতি শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রী এই সুযোগ নিতে চান, তাঁদের জন্য যোগ্যতা, কত টাকা স্কলারশিপ পাওয়া যাবে এবং কীভাবে আবেদন করতে হবে—এই প্রতিবেদনে সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে জেনে নিন।
SML Mahindra Scholarship Program 2026
| স্কলারশিপের নাম | SML Mahindra Scholarship Program |
| প্রদানকারী সংস্থা | মাহিন্দ্রা গ্ৰুপ। |
| কারা পাবে | ন্যূনতম একাদশ শ্রেণির ছাত্রীরা। |
| কত টাকা | ন্যূনতম ১০ হাজার টাকা। |
| আবেদন প্রক্রিয়া | অনলাইন। |
| ওয়েবসাইট | https://www.buddy4study.com/page/sml-mahindra-scholarship-program |
SML Mahindra Scholarship Program Amount
| স্কলারশিপের নাম | শ্রেণি / কোর্স | আর্থিক অনুদানের পরিমাণ |
| SML Saarthi Scholarship | একাদশ ও দ্বাদশ শ্রেণি | ১০,০০০ টাকা |
| SML Unnati Scholarship | স্নাতক, ডিপ্লোমা বা পলিটেকনিক | ৩০,০০০ টাকা |
আবেদনের যোগ্যতা
SML Mahindra Scholarship Program-এর জন্য আবেদন করতে হলে কয়েকটি নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। এই স্কলারশিপের সুবিধা শুধুমাত্র ছাত্রীদের জন্য। আবেদনকারীকে অন্তত মাধ্যমিক পাস হতে হবে এবং সর্বশেষ পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর বা সমমানের CGPA/গ্রেড থাকতে হবে। পরিবারের সমস্ত উৎস মিলিয়ে বার্ষিক আয় ৬ লক্ষ টাকার মধ্যে হওয়া প্রয়োজন। পাশাপাশি, আবেদনকারীর বাবা বা অভিভাবককে ভারী বা হালকা বাণিজ্যিক গাড়ির চালক হতে হবে। এর মধ্যে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, লোকাল পিক-আপ ভ্যান এবং বিভিন্ন ই-কমার্স বা কুরিয়ার সংস্থার লাস্ট-মাইল ডেলিভারি গাড়ির চালকরাও অন্তর্ভুক্ত।
SML Mahindra Scholarship Online Apply
SML Mahindra Scholarship Program-এ অনলাইনে আবেদন করতে প্রথমে Buddy4Study-র সংশ্লিষ্ট স্কলারশিপ পেজে গিয়ে ‘Apply Now’ অপশনে ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বর, ইমেল বা Google অ্যাকাউন্ট ব্যবহার করে Buddy4Study পোর্টালে রেজিস্টার বা লগইন করুন। লগইন করার পর ‘Start Application’ বাটনে ক্লিক করে আবেদন ফর্মে ব্যক্তিগত তথ্য, অভিভাবকের পেশা, শিক্ষাগত যোগ্যতা এবং ব্যাঙ্কের প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। এরপর নির্দিষ্ট নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে ‘Terms & Conditions’-এ সম্মতি জানাতে হবে। সবশেষে ‘Preview’ অপশনে গিয়ে দেওয়া তথ্য ভালোভাবে যাচাই করে ‘Submit’ বাটনে ক্লিক করে আবেদন জমা দিন। ভবিষ্যতে প্রয়োজন হতে পারে, তাই জমা দেওয়া আবেদনপত্রের একটি কপি সংরক্ষণ করে রাখুন।
প্রয়োজনীয় নথিপত্র
অনলাইনে আবেদনের সময় যে সমস্ত নথিপত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে:
- আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- বৈধ সরকারি পরিচয়পত্র (যেমন: আধার কার্ড, ভোটার কার্ড)।
- বর্তমান শিক্ষাবর্ষে ভর্তির প্রমাণপত্র (স্কুল/কলেজের আইডি কার্ড, অ্যাডমিশন লেটার, ফি জমার রসিদ বা ইনস্টিটিউটের বোনাফাইড সার্টিফিকেট)।
- বিগত শিক্ষাবর্ষ বা শেষ সেমিস্টারের মার্কশিট।
- অভিভাবকের বাণিজ্যিক গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স (Commercial Driving License – LMV/HMV)।
- প্রাতিষ্ঠানিক ফি স্ট্রাকচার।
- পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র (নির্দিষ্ট সরকারি আধিকারিক দ্বারা ইস্যু করা ইনকাম সার্টিফিকেট বা আইটিআর কপি)।
- আবেদনকারীর নিজস্ব বা অভিভাবকের সঙ্গে যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতার প্রতিলিপি বা বাতিল চেক।
- বিশেষ ক্যাটাগরি সংক্রান্ত নথি (যেমন: প্রতিবন্ধী শংসাপত্র, ডেথ সার্টিফিকেট ইত্যাদি – যদি প্রযোজ্য হয়)।
