মটনের আসল স্বাদ শুধু রান্নার মশলা বা পদ্ধতির ওপর নির্ভর করে না, ভালো মানের মাংস বেছে নেওয়াটাও সমান গুরুত্বপূর্ণ। অনেকেই মটন রান্নার সময় চিন্তায় থাকেন— মাংস ঠিকমতো সেদ্ধ হবে তো? নরম ও রসালো হবে তো? তবে কয়েকটি সহজ ঘরোয়া কৌশল মেনে চললে এই দুশ্চিন্তার আর কোনও কারণ নেই। আজকের প্রতিবেদনে জেনে নিন এমন কিছু Cooking Tips, যেগুলি অনুসরণ করলে বাড়িতেই সহজে তুলতুলে, নরম ও সুস্বাদু মটন রান্না করতে পারবেন।
মাংস যতই শক্ত হোক এই কৌশলেই মিলবে সমাধান
শক্ত মাংস শুধু খেতে অস্বস্তিকরই নয়, হজমের ক্ষেত্রেও অনেক সময় সমস্যা তৈরি করতে পারে। নরম, রসালো মটনের স্বাদ যেমন বেশি, তেমনই তা খেতেও আরামদায়ক। কিন্তু অনেক সময় প্রেসার কুকারে দীর্ঘক্ষণ রান্না করার পরও মাংস ঠিকমতো সেদ্ধ হয় না। এর পেছনে যেমন কিছু সাধারণ ভুল থাকে, তেমনই রয়েছে কয়েকটি সহজ ঘরোয়া উপায়, যা মেনে চললে মটন দ্রুত নরম হয়ে যায়। আজকের প্রতিবেদনে রইল এমনই কিছু কার্যকর Cooking Tips, যা অনুসরণ করলে প্রতিবারই মটন হবে তুলতুলে ও সুস্বাদু।
আরও পড়ুন: মাংসকেও টেক্কা দেবে এই নিরামিষ পদ! ছুটির দিনে বানান সুস্বাদু এঁচোড়-পোস্ত রেসিপি
- ম্যারিনেশনে টক দই বা পেঁপে বাটা ব্যবহার করুন: মটন ম্যারিনেট করার সময় টক দই বা অল্প পেঁপে বাটা মিশিয়ে রাখলে মাংসের আঁশ নরম হয় এবং দ্রুত সেদ্ধ হয়।
- লেবুর রস বা ভিনেগার মেশান: মাংস ধোয়ার সময় যদি খুব শক্ত বা আঁশযুক্ত মনে হয়, তাহলে সামান্য লেবুর রস বা ভিনেগার মিশিয়ে ২০-৩০ মিনিট রেখে দিন। এতে মাংস অনেকটাই নরম হয়ে যায়।
- ভালো করে কষান: মটন যত ভালোভাবে কষানো হবে, ততই মশলা ভেতরে ঢুকবে এবং রান্নার সময় মাংস সহজে সেদ্ধ হয়ে নরম হবে।
- আগে থেকে নুন মাখিয়ে রাখুন: রান্নার অন্তত আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা আগে মাংসে নুন মাখিয়ে রাখুন। এতে মাংস কিছুটা নরম হয়ে যায়। তবে পরে রান্নার সময় অতিরিক্ত নুন দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন।
- ফাইবারের বিপরীত দিকে মাংস কাটান: দোকান থেকে মটন কাটানোর সময় ফাইবারের বিপরীত দিকে বা সঠিক দিক বরাবর কাটতে বলুন। এতে রান্নার পর মাংস তুলতুলে হয় এবং খেতেও অনেক বেশি নরম লাগে।
